খেলা

নিজের মাটিতে হোয়াইটওয়াশ টাইগাররা

নিজের মাটিতে হোয়াইটওয়াশ টাইগাররা
নিজের মাটিতে হোয়াইটওয়াশ টাইগাররা

মেহেদী হাসান মিরাজের ব্যাটিং দৃঢ়তায় উইন্ডিজের বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে এসে ১৭ রানে হেরেছে টাইগাররা। এর ফলে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে হারল মুমিনুল বাহিনী।

এর আগে ২০১৯ সালে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে হেরেছিল বাংলাদেশ। ২০১২ সালের পর এশিয়ার মাটিতে প্রথম টেস্ট সিরিজ জিতল ওয়েষ্ট ইন্ডিজ। ২০১৭ সালের পর ঘরের বাইরে উইন্ডিজের এটি প্রথম সিরিজ জয়। চট্টগ্রাম টেস্টে ক্যারিবিয়ানরা ৩ উইকেটে জিতেছিল। টেষ্ট সিরিজে বাংলাদেশ দুর্বল উইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ হবে কেউ কল্পনাও করেনি। ক্যারিবিয়ানরা হোয়াইটওয়াশ করে হারিয়ে দেখিয়ে দিয়েছে সাদা-পোশাকে তারা টাইগারদের চেয়ে ভাল দল।

ক্ষণে ক্ষণে রঙ পাল্টিয়ে ঢাকা টেস্ট। জয়ের পাল্লা একবার ঝুকছে বাংলাদেশের দিকে আরেক বার উইন্ডিজের দিকে। কে জিতবে ঢাকা টেষ্ট এ নিয়ে ছিল অনেক জল্পনা কল্পনা। দুপুরের পর ১৪৪ কেজি ওজনের স্পিনার রাহকিম কর্ণওয়েলের বলে ক্যাচ দিয়ে লিটন দাস সাজ ঘরে ফেরার পর টাইগারদের হার নিশ্চিত হয়ে যায়। ৩৫ বলে ২২ রান করে আউট হন তিনি। এর পর মেহেদী হাসান মিরাজ- তাইজুল ইসলামকে নিয়ে ম্যাচ বাঁচানোর চেষ্টা করছেন।

ঢাকা টেষ্টে উইন্ডিজ প্রথম ইনিংসে সংগ্রহ করে ৪০৯ রান। জবাবে বাংলাদেশ ২৯৬ রানে অলআউট হয়। দ্বিতীয় ইনিংসে সফরকারীদের ১১৭ রানে গুটিয়ে দিয়ে ঢাকা টেষ্ট জয়ের স্বপ্ন জাগিয়ে তুলেছিল মুিুমনুল বাহিনী। কিন্তু শেষ পর্যন্ত ২১৩ রানে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। ফলে ১৭ রানে জয় পায় উইন্ডিজ।

২৩১ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে তামিম ৪৬ বলে ৫০, সৌম্য সরকার ৩৪ বলে ১৩, নাজমুল হোসেন ৩১ বলে ১১, মুমিনুল হক ৬৮ বলে ২৬ রান, মুশফিকুর রহীম ৩০ বলে ১৪, মোহাম্মদ মিঠুন ১২ বলে ১০ রান করেন। উইন্ডিজ বোলারদের মধ্যে রাহকিম কর্ণওয়েল ৪টি, জোমেল ওয়ারিকেন ও ক্র্যাগ ব্রাথওয়েট প্রত্যেকে ৩ টি করে উইকেট দখল করেন। অলরাউন্ডার মিরাজ এ সিরিজে ব্যাটে-বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন। চট্টগ্রামে ক্যারিবিয়ানদের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকানোর পর ঢাকা টেস্টে বল হাতে উইকেটের সেঞ্চুরি তুলে নেন তিনি। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ