খেলা

দারুণ জয়ে শীর্ষ চারে চেলসি

দারুণ জয়ে শীর্ষ চারে চেলসি
দারুণ জয়ে শীর্ষ চারে চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) নিউক্যাসলের বিপক্ষে দারুণ জয় পেয়েছে চেলসি। এই জয়ের মধ্য দিয়ে দলটি উঠে এলো পয়েন্ট টেবিলের শীর্ষে চারে।

সোমবার রাতে নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে অতিথিদের ২-০ গোলে হারিয়েছে চেলসি। প্রথমে দলটির ফরাসি ফরোয়ার্ড অলিভার জিরুদ পরে জার্মান ফরোয়ার্ড টিমো ওয়ার্নার গোল করে এগিয়ে দেন দলকে। শেষ পর্যন্ত এই ২ গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে দ্য ব্লুজুরা।

৩১ মিনিটে ওয়ার্নারের শট নিউক্যাসলের গোলরক্ষকের বাধা পেয়ে ডি বক্সে আসে। জিরুদের ফিরতি শট আর রুখতে পারেননি। এর ৮ মিনিট পর এবার নিজেই গোল দেন ওয়ার্নার।

প্রায় ১০০ দিন ও ১ হাজার মিনিট পর ইপিএলে গোলের দেখা পেয়েছেন ওয়ার্নার। সর্বশেষ গোল করেছেন গত নভেম্বরে। মাঝে ১৪ ম্যাচ তার কোনো শট খুঁজে পায়নি প্রতিপক্ষের জাল।

টানা চতুর্থ জয়ে চেলসি এখন অবস্থান করছে শীর্ষ চারে। এখন পর্যন্ত ২৪ ম্যাচে ১২ জয়ে ও ৬ ড্রয়ে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে টমাস টুখেলের শিষ্যরা। ১ ম্যাচ কম খেলে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। তাদের পয়েন্ট ৫৩। / রাই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ