খেলা

সাকিব-সোবার্সদের টপকে বোথামের পরেই অশ্বিন

সাকিব-সোবার্সদের টপকে বোথামের পরেই অশ্বিন
সাকিব-সোবার্সদের টপকে বোথামের পরেই অশ্বিন

একই টেস্টে সেঞ্চুরি ও ইনিংসে পাঁচ উইকেট। শতবর্ষ পেরোনো টেস্টের ইতিহাসে দারুণ কীর্তিটি আছে কেবল অল্প কজনের। সেই অল্প কজনের মধ্যে কয়েকজনের আবার আছে একাধিকবার এমন মাইলফলক গড়ার খ্যাতি।

যারা সকলেই নিজেদের সাদা পোশাকের ক্রিকেটে কিংবদন্তির কাতারে নিয়ে গেছেন। ভারতের অফস্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন যাদের একজন। সোমবার উঠে এসেছেন অনন্য গৌরবের এই ক্লাবের দুই নম্বরে।

চেন্নাইয়ে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংলিশদের প্রথম ইনিংসে ২৩.৫ ওভারে ৪৩ রান খরচায় ৫ উইকেট নিয়েছিলেন অফস্পিনার অশ্বিন।

ব্যাটিংয়ে ডানহাতি তারকা প্রথম ইনিংসে তেমনকিছু করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে দলের বিপর্যয়ের মুহূর্তে তুলে নিয়েছেন দারুণ এক সেঞ্চুরি। ক্যারিয়ারের ৭৬তম টেস্টে নেমে পেয়েছেন পঞ্চম শতকের দেখা। করেছেন ১০৬ রান। সেই সাথে ঢুকে গেছেন মাইলফলকে।

একই টেস্টে সেঞ্চুরি ও ইনিংসে পাঁচ উইকেট নেয়ার কীর্তি ইয়ান বোথাম গড়েছেন পাঁচবার। তারপরই এখন অশ্বিন, ভারত তারকার হল তিনবার জোড়া এই কীর্তি গড়া।

দুইবার করে একই টেস্টে সেঞ্চুরি ও ইনিংসে পাঁচ উইকেট নিয়ে দেখানো গ্যারি সোবার্স, জ্যাক ক্যালিস, সাকিব আল হাসান ও মোশতাক মোহাম্মদকে টপকে ৩৪ বছর বয়সী অশ্বিন কিংবদন্তি বোথামকে ছোঁয়ার পথে আছেন।

চেন্নাইয়ের পিচে যেমন স্পিন ধরছে। অশ্বিন হয়ত একই টেস্টে সেঞ্চুরি ও দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেটের মাইলফলকের এলিট ক্লাবেও নাম লেখিয়ে ফেলতে পারেন।

দুই দিনেরও বেশি হাতে রেখে ইংল্যান্ডকে ৪৮২ রানের লক্ষ্য চেপে দিয়েছে কোহলির ভারত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ