খেলা

ইংল্যান্ড দলে ফিরলেন বেয়ারস্টো-মার্ক উড

ইংল্যান্ড দলে ফিরলেন বেয়ারস্টো-মার্ক উড
ইংল্যান্ড দলে ফিরলেন বেয়ারস্টো-মার্ক উড

উড়ন্ত জয়ে শুরু করলেও সিরিজের দ্বিতীয় টেস্টে হতাশায় ডুবেছে ইংল্যান্ড। গতকাল মঙ্গলবার টেস্টের চতুর্থদিন ভারতের কাছে ৩১৭ রানে হেরেছে ইংলিশরা। সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্যে এবার তৃতীয় টেস্টে জয় ছাড়া বিকল্প নেই সফরকারীদের।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ইংলিশদের দলে ডাক পেয়েছেন জনি বেয়ারস্টো ও মার্ক উড। সিরিজের প্রথম দুই ম্যাচে বিশ্রামে রাখা হয়েছিল তাঁদের।

আগামী ২৪ ফেব্রুয়ারি আহমেদাবাদে শুরু হবে চার ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয়টি। ওই ম্যাচটি হবে দিবা-রাত্রির। এই প্রথম গোলাপি বলের ক্রিকেটে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। ম্যাচটির জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

এর আগে প্রথম দুই টেস্টের জন্য ১৬ জনের দল দিয়েছিল ইংল্যান্ড। পরে চোট পেয়ে দুই টেস্ট থেকেই ছিটকে যান জ্যাক ক্রলি। তিনিও ফিরেছেন তৃতীয় টেস্টে।

ইংল্যান্ডের তৃতীয় টেস্টের দল: জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জফরা আর্চার, জনি বেয়ারস্টো, ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জ্যাক ক্রলি, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, অলি পোপ, ডম সিবলি, বেন স্টোকস, অলি স্টোন, ক্রিস ওকস, মার্ক উড। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ