খেলা

প্রিমিয়ার লিগে নতুন রেকর্ড ম্যানসিটির

প্রিমিয়ার লিগে নতুন রেকর্ড ম্যানসিটির
প্রিমিয়ার লিগে নতুন রেকর্ড ম্যানসিটির

এভারটনকে হারিয়ে প্রিমিয়ার লিগে নতুন এক রেকর্ড গড়ল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। ২০২১ সালে তারা নিজেদের প্রথম দশ ম্যাচের সবকটিই জিতেছে। লিগের ইতিহাসে আর কোনো দল এক পঞ্জিকাবর্ষের শুরুতে এমন রেকর্ড গড়তে পারেনি।

শিরোপা পুনরুদ্ধারের মিশনে বুধবার রাতে ম্যানসিটি ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে ঘরের মাঠের এভারটনকে। সব প্রতিযোগিতা মিলিয়ে গার্দিওলার দলের টানা ১৭তম জয় এটি। সর্বশেষ তারা হেরেছিল নভেম্বরে, টটেনহামের বিপক্ষে।

স্পারদের বিপক্ষে সেই হারের পর প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ১৬ ম্যাচে এক মিনিটের জন্যও পিছিয়ে পড়েনি ম্যানসিটি। আর্সেনালের ১৯৯৯ সালে গড়া টানা ১৯ ম্যাচ জয়ের রেকর্ডকে হুমকির মুখে ফেলে দিয়েছে তারা।

এভারটনের মাঠে পরিষ্কার প্রাধান্য বিস্তার করে খেলা ম্যানসিটি ফিল ফডেনের গোলে এগিয়ে যায় ম্যাচের ৩২তম মিনিটে। পাঁচ মিনিট পরই অবশ্য স্বাগতিকদের সমতায় ফিরিয়েছিলেন রিচার্লিসন। তবে দ্বিতীয়ার্ধে আর পাত্তা পায়নি দলটি।

৬৩ মিনিটে ব্যবধান ২-১ করেন রিয়াদ মাহারেজ, ৭৭ মিনিটে শেষ পেরেকটি ঠুকেন বেনের্দো সিলভা। শেষ পর্যন্ত ৩-১ গোলের সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

লিগ টেবিলে ১০ পয়েন্ট লিড নিয়ে এখন শীর্ষে আছে ম্যানসিটি। দুই অংকের লিড নিয়ে শিরোপা জিততে না পারার উদাহরণ আছে কেবল দুটি। ১৯৯৫-৯৬ মৌসুমে নিউক্যাসল ইউনাইটেড এবং ১৯৯৭-৯৮ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড এমন হতাশায় পড়েছিল। তবে সিটি যেভাবে দাপট দেখিয়ে এগোচ্ছে, তাতে শিরোপা পুনরুদ্ধার করাটা তাদের জন্য সময়ের ব্যাপারই মনে হচ্ছে। / জাগো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ