খেলা

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২১

নিউজিল্যান্ড সফরের ২০ সদস্যের দল এক নতুন মুখ

নিউজিল্যান্ড সফরের ২০ সদস্যের দল এক নতুন মুখ
নিউজিল্যান্ড সফরের ২০ সদস্যের দল এক নতুন মুখ

সমান ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা করবে বাংলাদেশ দল। এই সফরের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলে নতুন মুখ বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ২৬ বছর বয়সী নাসুম ৩৭টি লিস্ট 'এ' এবং ২৭টি ঘরোয়া টি-টোয়েন্টি খেলেছেন। ২০ সদস্যের দলে থাকলেও নাসুমকে রাখা হয়েছে টি-টোয়েন্টি সিরিজের জন্য।

এদিকে দীর্ঘ সময় পর দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন, আল আমীন হোসেন। এছাড়া নাঈম শেখকে রাখা হয়েছে দলে। এই সফর থেকে আগেই ছুটি নেয়ায় রাখা হয়নি সাকিব আল হাসানকে।

নিউজিল্যান্ড সফরে গিয়ে সপ্তাহ খানেক অনুশীলন শেষে আগামী ২০ মার্চ ডানেডিনে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। দ্বিতীয় ম্যাচ ক্রাইস্ট চার্চে ২৩ মার্চ এবং ২৬ মার্চ তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ওয়েলিংটনে।

টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে ২৮ মার্চ হ্যামিল্টনে। দ্বিতীয় ম্যাচ ৩০ মার্চ নেপিয়ারে এবং তৃতীয় ও শেষ ম্যাচ ১ এপ্রিল অকল্যান্ডে।

বাংলাদেশ দল:

তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোঃ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী মিরাজ, রুবেল হোসেন, শেখ মাহেদী হাসান ও নাসুম আহমেদ। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ