খেলা

নিউক্যাসলের বিরুদ্ধে মানইউর জয়

নিউক্যাসলের বিরুদ্ধে মানইউর জয়
নিউক্যাসলের বিরুদ্ধে মানইউর জয়

দুই ম্যাচ পর ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ে ফিরলো ম্যানচেস্টার ইউনাইটেড। ৩-১ গোলে তারা গুড়িয়ে দিয়েছে নিউক্যাসল ইউনাইটেডকে।

রোববার ৩০ মিনিটে একক নৈপুণ্যে গোল করে ম্যান ইউকে লিড এনে দেন মার্কস রাশফোর্ড। তবে ৬ মিনিট পরেই সেইন্ট-ম্যাক্সিমিনের গোলে সমতায় ফেরে নিউক্যাসল।

ওল্ডট্র্যাফোর্ডে বিরতির পর ইউনাইটেডকে আবার এগিয়ে দেন ইংলিশ মিডফিল্ডার ড্যানিয়েল জেমস। আর ৭৫ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পেনাল্টি গোলে জয়ের আনন্দে মাতে রেড ডেভিলসরা।

এই জয়ে ২৫ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে উঠে এসেছে ওলে গানার সলশেয়ারের শিষ্যরা।

দিনের অপর ম্যাচে রহিম স্টারলিংয়ের একমাত্র গোলে আর্সেনালকে হারিয়ে ২৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান মজবুদ করেছে ম্যানচেস্টার সিটি। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ