খেলা

দলকে শুভকামনা জানিয়ে দেশ ছাড়লেন সাকিব

দলকে শুভকামনা জানিয়ে দেশ ছাড়লেন সাকিব
দলকে শুভকামনা জানিয়ে দেশ ছাড়লেন সাকিব

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে মাকে নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। রবিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টায় ঢাকা ত্যাগ করেন সাকিব। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান।

দেশ ছাড়ার আগে সাকিব বলেন, ‘দলের সঙ্গে থাকতে পারলে ভালো লাগত। এখন আসলে কিছু করার নেই। দেখা যাক কী হয়। দলের জন্য শুভকামনা।’ যদিও সাকিব কবে নাগাদ দেশে ফিরবেন এ নিয়ে মুখ খুলেননি।

সাকিবের স্ত্রী শিশির আবারো সন্তানসম্ভবা। সন্তানের আগমনের ক্ষণে পরিবারের পাশে থাকতে চাইবেন যেকোনো বাবা। তৃতীয় সন্তানের অপেক্ষায় থাকা সাকিব বিসিবির কাছে নিউজিল্যান্ড সফর থেকে ছুটির জন্য আবেদন করেছিলেন। সাকিবের সেই আবেদন মঞ্জুর হয়েছে। দুই কন্যাসন্তানসহ সাকিবের স্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে পড়েন সাকিব। খেলতে পারেননি ঢাকা টেস্টেও। সেই চোট এখনো সেরে ওঠেনি। তাই যুক্তরাষ্ট্রে না গেলেও নিউজিল্যান্ড সফর হাতছাড়া হওয়ার সম্ভাবনা ছিল তার, জানিয়েছিলেন সাকিব নিজেই। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ