খেলা

রোনালদোর জোড়া গোলে ইউভেন্তসের জয়

রোনালদোর জোড়া গোলে ইউভেন্তসের জয়
রোনালদোর জোড়া গোলে ইউভেন্তসের জয়

ইতালির ঘরোয়া লিগ সিরি'আ-তে জয় পেয়েছে ইউভেন্তস। জয়ে বড় ভূমিকা রেখেছেন পর্তুগীজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। দুটি সহজ সুযোগ নষ্টের মাঝেও জোড়া গোল করেছেন তিনি। ঘরের মাঠে ৩-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে লীগের শিরোপাধারীরা।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই হারের পর জয়ের স্বাদ পেল ইউভেন্তস। লিগে গত রাউন্ডে নাপোলির মাঠে ১-০ ব্যবধানে হেরেছিল আন্দ্রেয়া পিরলোর দল। এরপর চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে পোর্তোর মাঠে ২-১ গোলে হারে তারা।

সোমবার সিরি'আ-তে পয়েন্ট তালিকার তলানির দল ক্রোতোনেকে উড়িয়ে তিন নম্বরে উঠল তারা। ম্যাচের শুরু থেকেই ইউভেন্তস বল দখলে এগিয়ে থাকলেও প্রথম উল্লেখযোগ্য সুযোগটি পায় ক্রোতোনে। সপ্তম মিনিটে সতীর্থের ক্রস ডি-বক্সে পেয়ে শট লক্ষ্যে রাখতে পারেননি মিডফিল্ডার আর্কাদিউস রেকা। ২৯তম মিনিটে দারুণ এক সুযোগ আসে রোনালদোর সামনে। ডান দিক থেকে ফেদেরিকো চিয়েসার নিচু ক্রসে কাছ থেকে বলে ঠিকমতো পা ছোঁয়াতে পারেননি পর্তুগিজ ফরোয়ার্ড।

ম্যাচের ৩৭তম মিনিটে চিয়েসার ক্রসে কাছ থেকে অ্যারন র্যা মজির হেড গোলরক্ষকের হাত ছুঁয়ে ক্রসবারে লাগে। পরের মিনিটেই এগিয়ে যায় ইউভেন্তস। আলেক্স সান্দ্রোর ক্রসে ছয় গজ বক্সের সামনে হেডে ঠিকানা খুঁজে নেন রোনালদো।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। প্রথমে ডি-বক্সের বাইরে থেকে রোনালদোর শট ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক। এরপর বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে র্যা মজির ক্রসে ছয় গজ বক্সের সামনে লাফিয়ে হেডে বল জালে পাঠান পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

২২ ম্যাচে ১৩ জয় ও ছয় ড্রয়ে ইউভেন্তসের পয়েন্ট হলো ৪৫। ২৩ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে এসি মিলান দুইয়ে, ৫৩ পয়েন্ট নিয়ে ইন্টার মিলান শীর্ষে আছে। / ই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ