খেলা

নিউজিল্যান্ডের উদ্দেশে আজ বিকেলে দেশ ছাড়বে টাইগাররা

ফাইল ছবি
ফাইল ছবি

আজ (মঙ্গলবার) বিকেলে সিঙ্গাপুর এয়ারওয়েজে চড়ে নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে জাতীয় ক্রিকেট দল। সেখানে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। তবে ভিনদেশি কন্ডিশনের জন্য এবার দেশ থেকে নিজেদের সেভাবে প্রস্তুত করে যেতে পারছে না বাংলাদেশ। বিদেশ সফরের আগে দেশের মাটিতে তেমন কোনো অনুশীলনও হয়নি।

গত ১৪ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর এক সপ্তাহ বিশ্রামে ছিলেন তামিম, মুশফিক, লিটন, সৌম্য, মিরাজ ও মোস্তাফিজ। তাই নিউজিল্যান্ডের সঙ্গে লড়ার আগে তাদের মাঠেই প্রস্তুতি নিতে হবে টাইগারদের। সেখানে অন্তত দুই সপ্তাহের বেশি সময় অনুশীলন করবে বাংলাদেশ দল। সে জন্যই আগে যাওয়া।

আগামী ২০ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে হবে ডানেডিনে। এরপর ২৩ মার্চ ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডে। শেষ ওয়ানডেটি ২৬ মার্চ ওয়েলিংটনে। ওয়ানডে সিরিজ শেষে ২৮ মার্চ টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে হ্যামিলটনে। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে নেপিয়ারে ৩০ মার্চ। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে ১ এপ্রিল অকল্যান্ডে।

১ এপ্রিল তৃতীয় টি-টোয়েন্টি শেষে দেশে ফিরবে বাংলাদেশ দল। ইনজুরি ও ব্যক্তিগত কারণে এই সফরে যাচ্ছেন না সাকিব আল হাসান। এর আগে ২০১৯ সালের ১৫ মার্চ ক্রাইস্টচার্চের একটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার হাত থেকে অল্পের জন্য রক্ষা পায় বাংলাদেশ দল। সেই ঘটনার পর এবারই প্রথম নিউজিল্যান্ড সফরে যাচ্ছে টাইগাররা। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ