খেলা

মেসির জাদুকরী পারফরম্যান্সে বার্সেলোনার সহজ জয়

মেসির জাদুকরী পারফরম্যান্সে বার্সেলোনার সহজ জয়
মেসির জাদুকরী পারফরম্যান্সে বার্সেলোনার সহজ জয়

আরও একটি মেসিময় ম্যাচ কাটাল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। প্রথমে এসিস্ট ও পরে নিজেই গোল করে দলের ২-০ গোলের জয়ে সরাসরি অবদান রেখেছেন বার্সা অধিনায়ক লিওনেল মেসি। তার উদ্ভাসিত পারফরম্যান্সে সহজ জয় পেয়েছে বার্সেলোনা।

শনিবার স্থানীয় সময় বিকেলে হওয়া ম্যাচটিতে সেভিয়াকে ২-০ গোলে হারিয়েছে কাতালান ক্লাবটি। এর ফলে সবধরনের প্রতিযোগিতা মিলে তিন ম্যাচ পর সেভিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল তারা। সবশেষ কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে সেভিয়ার কাছে হেরেছিল বার্সা।

চলতি মৌসুমের লা লিগায়ও প্রথম সাক্ষাতে বার্সার মাঠে গিয়ে ১-১ গোলে ড্র করে ফিরেছিল সেভিয়া। কিন্তু এবার ঘরের মাঠে আর সেটি পারল না তারা। বার্সার গোছানো ফুটবলের সামনে হারতে হয়েছে সেভিয়াকে।

ম্যাচের প্রথম ২০ মিনিটে তেমন সুযোগ তৈরি করতে পারেনি বার্সেলোনা। গোলের উদ্দেশ্যে নেয়া ওসুমানে দেম্বেলের শটটি ছিল বেশ দুর্বল। যা খুব সহজেই ঠেকিয়ে দেন সেভিয়া গোলরক্ষক। পরে দেম্বেলেই করেন ম্যাচের প্রথম গোল।

প্রথম শটের মিনিট আটেক পর দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন দেম্বেলে। মাঝমাঠ থেকে মেসির বুদ্ধিদীপ্ত থ্রু পাস ধরে ডি-বক্সে ঢুকে যান তিনি। পরে বাঁ পায়ের কোনাকুনি শটে জালের ঠিকানা খুঁজে নেন এ ফরাসি তরুণ। যার ফলে লিগে পাঁচ ম্যাচ ও ৫৫৭ মিনিট পর গোল হজম করেন সেভিয়া গোলরক্ষক ইয়াসিন বোনো।

প্রথমার্ধে আর গোলের দেখা মেলেনি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একের পর এক সুযোগ হাতছাড়া করতে থাকে দুই দল। এর মধ্যে সবচেয়ে হতাশাজনক ছিল সার্জিনো দেস্তের শট পোস্টে লেগে ফেরত আসা। এছাড়া জর্ডি আলবা, লিওনেল মেসিরাও সম্ভাব্য সুযোগ কাজে লাগাতে পারেননি।

তবে ম্যাচ শেষ হওয়ার আগ দিয়ে ৮৫তম মিনিটে গিয়ে সাফল্য খুঁজে নেন মেসি। দুই ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন মেসি, ঠিক মতো ফেরাতে পারেননি বোনো। ফিরতি বল ধরে তাকেও পেরিয়ে ফাঁকা জালে বল পাঠান বার্সেলোনা অধিনায়ক। এ নিয়ে চলতি লিগে মেসির গোল হলো ১৯টি। / জাগো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ