খেলা

শীর্ষস্থান আরও পোক্ত ম্যানসিটির

শীর্ষস্থান আরও পোক্ত ম্যানসিটির
শীর্ষস্থান আরও পোক্ত ম্যানসিটির

ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্টহামের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। এ জয়ের মধ্যদিয়ে লিগের শীর্ষস্থান আরও মজবুত করলো পেপ গার্দিওয়ালার শিষ্যরা।

শনিবার ঘরের মাঠ ইত্তেহাদ স্টেডিয়ামে রুবেন ডিয়াসের গোলে ম্যানসিটি প্রথমেই এগিয়ে যায়। তবে বিরতির ২ মিনিট আগে মিকাইল অ্যান্টোনিওর গোলে সমতায় ফেরে ওয়েস্টহাম।

১-১ সমতায় বিরতি থেকে ফিরে দুই দলই আক্রমণ আর পাল্টা আক্রমণে মেতে উঠে। ৬৮ মিনিটে জন স্টোন্সের গোলে আবার এগিয়ে যায় ম্যানসিটি।

প্রথম গোল শোধ করলেও দ্বিতীয় গোল শোধ করতে পারেনি ওয়েস্টহাম। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।

দিনের আরেক ম্যাচে লিডস ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে অ্যাস্টন ভিলা। দিনের অপর নিউক্যাসল ইউনাইটেড ও উলভসের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

২৬ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে সবার উপরে সিটিজেনরা। এক ম্যাচ কম খেলে ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থান ৪৯। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ