খেলা

ম্যানচেস্টার সিটির বড় জয়

ম্যানচেস্টার সিটির বড় জয়
ম্যানচেস্টার সিটির বড় জয়

ইংলিশ লিগে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। উলভারহ্যাম্পটনকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে গেলো সিটিজেনরা।

মঙ্গলবার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ১৫ মিনিটে আত্মঘাতি গোলে এগিয়ে যায় ম্যানসিটি।

৬১ মিনিটে সমতায় ফেরে উলভারহ্যাম্পটন। তবে আক্রমণাত্মক সিটির বিপক্ষে এই সমতা ধরে রাখতে পারেনি তারা। ৮০ মিনিটে গ্যাব্রিয়েল জেসাসের লক্ষ্যভেদে সমতা ভাঙে ম্যানচেস্টার।

৯০ মিনিটে মাহরেজের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। আর যোগ করা সময়ে জেসাস নিজের জোড়া পূর্ণ করলে বড় জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওয়ালার দল।

এই জয়ে ২৭ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ম্যানচেস্টার সিটি। আর এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৫০।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ