খেলা

নিউজিল্যান্ডকে হারিয়ে সমতায় ফিরলো অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ডকে হারিয়ে সমতায় ফিরলো অস্ট্রেলিয়া
নিউজিল্যান্ডকে হারিয়ে সমতায় ফিরলো অস্ট্রেলিয়া

ফিফটি হাঁকালেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তাতে দল পেল দেড়শ ছাড়ানো সংগ্রহ। এরপর বল হাতে আগুণ ঝড়ালেন দুই পেসার কেইন রিচার্ডসন, অ্যাস্টন অ্যাগাররা। ১০৬ রানে অলআউট হলো নিউজিল্যান্ড। চতুর্থ টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৫০ রানের বড় ব্যবধানে হারিয়ে নিয়ে টানা দুই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ এ সমতা আনলো সফরকারীরা।

শুক্রবার (৫ মার্চ) ওয়েলিংটনে অস্ট্রেলিয়ার ৬ উইকেট হারিয়ে করা ১৫৬ রানের জবাবে ১০৬ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

শুরুতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার হয়ে বড় রান আসে একমাত্র অ্যারন ফিঞ্চের ব্যাট থেকে। বাকিরা যেখানে ২০ রানের গণ্ডিও ছাড়াতে পারেননি, অজি অধিনায়ক সেখানে ওপেনিংয়ে নেমে ৫৫ বলে ৭৯ রান করে অপরাজিত থাকেন। দুর্দান্ত এই ইনিংসটি ৫টি চার ও ৪টি ছক্কায় সাজানো। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান আসে মার্কাস স্টইনিসের ব্যাট থেকে।

বল হাতে নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোদি ৪ ওভারে ৩২ রান খরচে ৩ উইকেট তুলে নিয়েছেন। ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট ঝুলিতে পুরেছেন ২ উইকেট। বাকি উইকেট মিচেল স্যান্টনারের।

জবাবে দলীয় ২১ রানেই ওপেনার মার্টিন গাপটিলের উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। দুই অঙ্কের দেখা পান মাত্র তিনজন কিউই ব্যাটসম্যান। এর মধ্যে সর্বোচ্চ ৩০ রান আসে কাইল জেমিয়েসনের ব্যাট থেকে।

বল হাতে অস্ট্রেলিয়ার পেসার কেইন রিচার্ডসন ২.৫ ওভার বলে করে ১৯ রান খরচে তুলে নেন ৩ উইকেট। ২টি করে উইকেট ভাগ করে নেন অ্যাস্টন অ্যাগার, অ্যাডাম জাম্পা এবং গ্লেন ম্যাক্সওয়েল। বাকি উইকেট আসে রান আউট থেকে।

ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন অ্যারন ফিঞ্চ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ