খেলা

লা লিগার মাস সেরা খেলোয়াড় মেসি

লা লিগার মাস সেরা খেলোয়াড় মেসি
লা লিগার মাস সেরা খেলোয়াড় মেসি

লা লিগায় ফেব্রুয়ারির সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি। স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, পাঁচ ম্যাচে সাত গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন মহাতারকা। তাই মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।

অ্যাতলেটিকো মাদ্রিদের উরুগুয়াইন ফরোয়ার্ড লু্ইস সুয়ারেজকেও পেছনে ফেলে চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। ২৩ ম্যাচে কাতালান দলনেতার গোল ১৯। ২১ ম্যাচে সুয়ারেজ গোল তুলেছেন ১৬টি।

এদিকে শনিবার রাত দুইটায় ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা।

চলতি আসরে ২৫ ম্যাচ খেলে ১৬ ম্যাচে জয় পেয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রোনল্দ কোম্যানের শিষ্যরা।

এ ম্যাচে জয়ের মধ্য শীর্ষে ওঠার লড়াইয়ে ব্যবধান কমাতে চায় লিও মেসি বাহিনী।

দিনের অপর ম্যাচে রাত সাড়ে এগারটায় কাদিজের বিপক্ষে মাঠে নামবে এইবার।

অপর ম্যাচে রাত সোয়া নয়টায় এলচের মুখোমুখি হবে সেভিয়া। আরেক ম্যাচে সন্ধ্যা সাতটায় ভায়াদোলিদের বিপক্ষে খেলবে গেটাফে। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ