খেলা

ওসাসুনাকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা

ওসাসুনাকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা
ওসাসুনাকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা

ওসাসুনাকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। লা লিগার ম্যাচে রবিবার দলের হয়ে একটি করে গোল করেন জর্দি আলবা ও ইলাইশ মোরিবা। মেসি গোল করতে না পারলেও দুটি গোলেই অবদান রাখেন। আর এ জয়ে শীর্ষে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমাল রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

প্রতিপক্ষের মাঠে ৩০তম মিনিটে মেসির দুর্দান্ত ক্রসে কাছ থেকে বুলেট গতির শটে জাল খুঁজে নেন অরক্ষিত আলবা। পরে দ্বিতীয়ার্ধে ৮৩তম মিনিটে মেসির পাস থেকে বাঁ পায়ের বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন ইলাইশ। গোলরক্ষক বাধা দেন, কিন্তু জালে যাওয়া ঠেকাতে পারেননি তিনি।

লিগে ২৬ ম্যাচে ১৭ জয় ও পাঁচ ড্রয়ে ৫৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে বার্সেলোনা। ২৪ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাতলেটিকো মাদ্রিদ। ৫৩ পয়েন্ট নিয়ে তিনে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ