খেলা

ম্যানসিটিকে হারের স্বাদ দিল ম্যানইউ

ম্যানসিটিকে হারের স্বাদ দিল ম্যানইউ
ম্যানসিটিকে হারের স্বাদ দিল ম্যানইউ

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে জিতেছিল ম্যানচেস্টার সিটি। নগরপ্রতিদ্বন্ধী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হারের মাধ্যমে সেই জয়রথ থামল পেপ গার্দিওলার শিষ্যদের। ম্যানচেস্টার ডার্বিতে সোমবার ২-০ গোলে হেরেছে সিটিজেনরা।

সিটিজেনদের মাঠে দ্বিতীয় মিনিটেই পেনাল্টি গোলের সুবাদে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। স্পটকিক থেকে গোলটি করেন ব্রুনো ফার্নান্দেজ। এবারের আসরে পর্তুগিজ তারকার এটি ১৬তম গোল। যা টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ। ১৭ গোল নিয়ে এই তালিকায় সবার শীর্ষে রয়েছেন লিভারপুলের মোহামেদ সালাহ।

সিটি আধিপত্য দেখালেও শেষ হাসি হেসেছে ওলে গুনার সুলশারের ইউনাইটেড। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন লোকে শো। তাতে ২-০ ব্যবধানে স্বস্তির জয় নিশ্চিত হয় মার্কাশ রাশফোর্ডদের। ম্যানচেস্টার ইউনাইটেডের এ জয়ের পরও পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে সিটিজেনরা। ২৮ ম্যাচে তাদের পয়েন্ট ৬৫। সমানসংখ্যক ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইউনাইটেড। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ