খেলা

অ্যালেনের নৈপুণ্যে সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ

অ্যালেনের নৈপুণ্যে সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ
অ্যালেনের নৈপুণ্যে সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ

শ্রীলংকার সঙ্গে তিন ম্যাচের টি-২০ সিরিজের শেষ। শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছিলো। সেই ম্যাচে ফ্যাবিয়ান অ্যালেনের অলরাউন্ড নৈপুণ্যের সুবাদে জয় পেয়েছে স্বাগতিকরা। এর সুবাদে লঙ্কানদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

তৃতীয় টি-২০ তে টস জিতে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা। তবে তাদের ওপেনিং জুটিটা বড় হতে দেয়নি ফ্যাবিয়ান অ্যালেন। ৯ বলে ৯ রান করে দানুশকা গুনাথিলাকা অ্যালেনের বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফিরে যান। তার পরের ওভারেই কেভিন সিনক্লেয়ারের বলে জেসন হোল্ডারের হাতে ক্যাচ দেন নিরোশান ডিকওয়েলা। দুই ওভারে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে শ্রীলঙ্কা। পরে ১৩৪ রানের থামে তাদের ইনিংস।

জবাবে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার এভিন লুইস এবং লেন্ডল সিমন্স ওয়েস্ট ইন্ডিজকে দারুণ সূচনা এনে দেন। তাদের ৩৭ রানের জুটি ভাঙেন স্পিনার হাসারাঙা ডি সিলভা। ২১ রান করে ডি সিলভার বলে এলবিডব্লিউ হন লুইস। নিজের পরের ওভারে এসে ডি সিলভা তুলে নেন সিমন্সের উইকেট। ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে স্টাম্পিং হন সিমন্স (২৬ রান)। রানের খাতা খোলার আগেই অধিনায়ক কিরন পোলার্ড দুশমান্থা চামিরার শিকার হন। দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। কমে আসে রানের গতি।

শেষ ১৮ বলে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ২৭ রান, হাতে ছিল ৩ উইকেট। ১৮ তম ওভারে এসে ডি সিলভা পাঁচটি ডট বল করলেও একটি নো বল দেন এবং ফ্রি হিটে ছক্কা হজম করেন। ঐ ভারে ৭ রান যোগ হলে ১২ বলে ২০ রান প্রয়োজন হয় ওয়েস্ট ইন্ডিজের। আকিলা ধনঞ্জয়ার করা ১৯ তম ওভারে ৩ ছক্কা হাঁকিয়ে ঐ ওভারেই দলের জয় নিশ্চিত করেন ফ্যাবিয়ান অ্যালেন।

ক্যামিও ইনিংস আর কিপ্টে বোলিং অ্যালেনকে এনে দিয়েছে ম্যাচসেরার পুরস্কার। তার নৈপন্যে সিরিজ নিজেদের করেছে ওয়েস্ট ইন্ডিজ। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ