খেলা

প্রতিপক্ষ বাংলাদেশ, ইনজুরিতে উইলিয়ামসন

প্রতিপক্ষ বাংলাদেশ, ইনজুরিতে উইলিয়ামসন
প্রতিপক্ষ বাংলাদেশ, ইনজুরিতে উইলিয়ামসন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। কিউইদের সব ফরম্যাটের অধিনায়কের বাম কনুইয়ের টেন্ডনে সামান্য ফাটল ধরেছে। কনুইয়ে চোট পাওয়ায় পুনর্বাসনে ও বিশ্রামে থাকবেন তিনি।

নিউজিল্যান্ড-বাংলাদেশের তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ২০ মার্চ, ডানেডিনে।

নিউজিল্যান্ড ক্রিকেটের মেডিক্যাল ম্যানেজার ডাইল শ্যাকেল নিশ্চিত করেছেন, উইলিয়ামসন এই গ্রীষ্ম মৌসুমটা চোট নিয়ে কাটিয়ে দিয়েছেন। তবে তার থেকে কোনো উন্নতি হয়নি। কারণ এক নির্দিষ্ট সময়ের জন্য তার বিশ্রাম ও পুনর্বাসন দরকার ছিল।

তিনি বলেন, ‘কেন দীর্ঘদিন ধরে কনুইয়ের চোটের সঙ্গে লড়ছেন এবং দুর্ভাগ্যবশত এর কোনো উন্নতি হয়নি। আমাদের বিশ্বাস, চোট থেকে সেরে ওঠার জন্য তার নির্দিষ্ট সময়ের জন্য বিশ্রাম ও পুনর্বাসন দরকার।’

চোটের কারণে কেবল বাংলাদেশের বিপক্ষে নয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপএল) আসন্ন মৌসুমেও সানরাইজার্স হায়দ্রাবাদ তারকার উইলিয়ামসনের অংশগ্রহণ নিয়ে সন্দেহ রয়েছে। আগামী মাস থেকে শুরু হচ্ছে এই ফ্র্যাঞ্জাইজি ক্রিকেট লিগ। / বিপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ