খেলা

দুর্দান্ত জয়ে শেষ আটে লিভারপুল

দুর্দান্ত জয়ে শেষ আটে লিভারপুল
দুর্দান্ত জয়ে শেষ আটে লিভারপুল

প্রথমার্ধে কিছুটা এলোমেলো হলেও বিরতির পর ছন্দ ফিরে পায় লিভারপুল। পাঁচ মিনিটের মধ্যেই পেয়ে যায় দুই গোল। ফলে লাইপজিগকে সহজেই হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ আট নিশ্চিত করেছে ইয়ুর্গেন ক্লপের দল।

গতকাল বুধবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে লাইপজিগকে ২-০ ব্যবধানে হারিয়েছে লিভারপুর। দলের হয়ে একটি করে গোল করেন দুই তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ ও সাদিও মানে।

এর আগের লেগেও গোল পেয়েছিলেন দুই ফরোয়ার্ড। মোট দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ানরা।

লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু করোনার প্রকোপের মধ্যে ভ্রমণের ওপর আরোপিত বিধিনিষেধের কারণে ম্যাচটি বুদাপেস্টে সরিয়ে নেওয়া হয়। একই কারণে প্রথম লেগের ম্যাচও হয়েছিল এই মাঠে।

বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় এদিন একাধিক সুযোগ মিস করার পর ম্যাচের ৭০ মিনিটে গোল পায় লিভারপুল। সতীর্থ জোতার দেওয়া পাস ধরে বাঁ পায়ের নিচু শটে ঠিকানা খুঁজে নেন সালাহ।

৭৪ মিনিটে স্কোরলাইন ২-০ করেন সাদিও মানে। ডান দিক থেকে দিভোক ওরিগির ক্রসে কাছ থেকে বল পেয়ে দারুণভাবে জালে ঠেলে দেন তিনি। ফলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ