খেলা

রেকর্ড গড়া মিতালি রাজকে শচীনের অভিনন্দন

রেকর্ড গড়া মিতালি রাজকে শচীনের অভিনন্দন
রেকর্ড গড়া মিতালি রাজকে শচীনের অভিনন্দন

ভারতের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অনন্য রেকর্ড গড়েছেন মিতালি রাজ। আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। প্রথম ভারতীয় নারী হিসেবে এই অর্জনের জন্য মিতালি রাজকে অভিনন্দন জানালেন দেশটির কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার।

গতকাল শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে এই রেকর্ড ছুঁলেন মিতালি। প্রোটিয়াদের মিডিয়াম পেসার আন্নে বোসখকে বাউন্ডারি মেরে ১০ হাজারি ক্লাবে নাম লেখান তিনি। অবশ্য মাইলফলক ছোঁয়ার ইনিংসটি বড় করতে পারেননি ভারতীয় অধিনায়ক।

১০ হাজার রান ছোয়ার পর বোসখকের ফুল টসের বল মিডউইকেটে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। আউট হওয়ার আগে ৫০ বলে পাঁচ বাউন্ডারিতে ৩৬ রান করেন ভারতীয় অধিনায়ক।

মিতালির আগে আন্তর্জাতিক ক্রিকেটে এই মাইলফলক কেবল একজন স্পর্শ করেছেন। ১০ হাজার রানের ল্যান্ডমার্কে পৌঁছা প্রথম নারী হলেন ইংল্যান্ডের চার্লট এডওয়ার্ডস। সাবেক এই ইংলিশ ক্রিকেটার ৩০৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৬৭ হাফ সেঞ্চুরি ও ১৩ শতকে করেছেন ১০২০৭ রান।

মিতালির এই অর্জনের পর এক টুইট বার্তায় অভিনন্দন জানিয়ে শচীন লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান করায় অন্তর থেকে অভিনন্দন তোমাকে। দারুণ কীর্তি গড়েছ। আরও ভালো খেলতে থাকো।’

মিতালি রাজ আবার শচীনের বার্তাটি রি-টুইট করে লিখেছেন, ‘শচীন টেন্ডুলকারের কাছ থেকে শুভেচ্ছা পাওয়া সব সময়ই বিশেষ কিছু।’

শচীন ছাড়াও আইসিসি, বিসিসিআইসহ আইপিএলের দলগুলো শুভেচ্ছা জানিয়েছে মিতালি রাজকে। নারীদের ওয়ানডে ক্রিকেটে মিতালিই সর্বাধিক রান সংগ্রহকারী। এরই মধ্যে ওয়ানডেতে ছয় হাজারেরও বেশি রান করেছেন মিতালি। যার মধ্যে রয়েছে সাতটি সেঞ্চুরি ও ৫৪টি হাফসেঞ্চুরি। এ ছাড়া টি-টোয়েন্টিতে দুই হাজার ৩৬৪ এবং টেস্টে ৬৬৩ রান করেছেন মিতালি।

এর আগে নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক স্তরে সবচেয়ে বেশি ম্যাচ খেলে ইতিহাস গড়েছেন মিতালি। ১৯৯৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক হওয়া এই ক্রিকেটার ওয়ানডেতে ২১২টি ম্যাচ খেলেছেন। এ ছাড়া টেস্টে ১০টি ম্যাচ এবং ৮৯টি টি-টোয়েন্টি খেলেছেন। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ