খেলা

এ বছর বিপিএল হচ্ছে না

এ বছর বিপিএল হচ্ছে না
এ বছর বিপিএল হচ্ছে না

দেশের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে আকর্ষণীয় ও অর্থ-সমৃদ্ধ টি-টুয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এ বছর হচ্ছে না। মূলত জাতীয় দলের খেলোয়াড়দের ব্যস্ত সূচির কারণেই এ বছর বিপিএল আয়োজন করা সম্ভব হচ্ছেনা।

নির্ধারিত সময়ে জাতীয় খেলোয়াড়দের না পাওয়ায় এই বছর টুর্নামেন্ট আয়োজন না করার কারণ বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

প্রাথমিকভাবে চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে বিপিএল অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু নভেম্বরে পাকিস্তান সফর করবে বাংলাদেশ এবং ডিসেম্বরে নিউজিল্যান্ডকে আতিথেয়তা দিবে তারা। আগামী বছরের জানুয়ারিতে বিপিএলের তারিখ নির্ধারণ করার আহ্বান জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

ঘরোয়া ক্যালেন্ডার প্রস্তুতির জন্য সংশ্লিষ্টদের সাথে বৈঠকের পর আজ মল্লিক বলেন, ‘জাতীয় দল নভেম্বর মাসে পাকিস্তান সফর করতে পারে। ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড দল। জাতীয় দলের খেলোয়াড় ছাড়া বিপিএল আয়োজন সম্ভব নয়। তাই আগামী জানুয়ারিতে বিপিএল করার পরিকল্পনা করছে গভর্নিং কাউন্সিল।’

তিনি আরও বলেন, ‘নভেম্বর ও ডিসেম্বর আয়োজনের সুযোগ ছিলো। কিন্তু ঐ সময় আন্তর্জাতিক সিরিজ রয়েছে। এ বছর বিপিএল হবে না, এটি ইতিবাচক বিষয় নয়। আমাদের বলা উচিত, আগামী বছরের জানুয়ারি বিপিএলের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে।’

২০১৮ সালে সর্বশেষ বিপিএল অনুষ্ঠিত হয়েছিলো। ২০১৯ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নিয়মিত ফ্র্যাঞ্চাইজিদের বাদ দিয়ে বিশেষ বিপিএল আয়োজন করা হয়েছিলো। দলগুলোর স্পন্সরশীপ দিয়ে টুর্নামেন্ট আয়োজন হয়েছিলো। সফলভাবে টুর্নামেন্টটি আয়োজনের পর, ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টের নামকরণ বঙ্গবন্ধু বিপিএল হিসাবে প্রতি বছর আয়োজন করার সিদ্ধান্ত নেয় বিসিবি।

মল্লিক আরও জানান, ঘরোয়া ক্রিকেটের সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে এটির ভালো অগ্রগতি রয়েছে।

তিনি বলেন, ‘ঘরোয়া ক্রিকেটের সূচি ঠিক করতে আমরা দু’বার বৈঠক করেছি। আমাদের জাতীয় দল সারা বছর ব্যস্ত থাকবে এবং তাই আমাদের সকল বিষয় বিবেচনা করতে হবে। আমাদের ডিপিএল, এনসিএল, বিসিএল এবং বিপিএল রয়েছে। প্রাথমিক সিদ্ধান্ত অনুসারে, এনসিএল এই মার্চ মাসে শুরু হবে এবং কোভিড-১৯ মহামারীর পর আবারো ঘরোয়া ক্রিকেট পুনরায় শুরু করা হবে। আমরা মে মাসে ডিপিএল আয়োজন করবো।’ / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ