খেলা

বেনজেমার জোড়া গোলে বার্সাকে টপকাল রিয়াল

বেনজেমার জোড়া গোলে বার্সাকে টপকাল রিয়াল
বেনজেমার জোড়া গোলে বার্সাকে টপকাল রিয়াল

বিরতির পর পিছিয়ে পড়ে হারের শঙ্কায় পড়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। সেখান থেকে স্প্যানিশ চ্যাম্পিয়ানদের উদ্ধার করলেন করিম বেনজেমা। পরপর করলেন দুই গোল। তাঁর জোড়া গোলে ঘুরে দাঁড়িয়ে এলচের বিপক্ষে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ।

আলফ্রেদো দি স্টেফানো স্টেডিয়ামে শনিবার লা লিগায় এলচের বিপক্ষে ২-১ গোলে জিতেছে রিয়াল। এর আগে দুদলের প্রথম দেখার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। এই জয়ের মাধ্যমে বার্সেলোনাকে টপকে দ্বিতীয় স্থানে উঠে গেল জিনেদিন জিদানের দল।

এদিন ম্যাচের দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ে রিয়াল। ৬১ মিনিটে দানি কালভোর গোলে এগিয়ে যায় এলচে। মোরেন্তের কর্নার থেকে দানি কালভোর শট ক্রসবারে লেগে গোল হয়ে যায়।

পিছিয়ে পড়ার ধাক্কা সামলে চার মিনিট বাদেই সমতায় ফেরে রিয়াল। লুকা মদ্রিচের ক্রসে চমৎকার হেডে কাছের পোস্ট ঘেঁষে স্কোরলাইন ১-১ করেন বেনজেমা।

এরপর শেষের দিকে বেনজেমার পা থেকেই আসে জয়সূচক গোল। যোগ করা সময়ের প্রথম মিনিটেই গোল করে দলকে স্বস্তির জয় উপহার দেন বেনজেমা।

চলতি লিগে ২৭ ম্যাচে ১৭ জয় আর ৬ ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৫৬ পয়েন্ট নিয়ে নেমে গেছে তিন নম্বরে। ৬২ পয়েন্ট নিয়ে সবার উপরে অ্যাথলেটিকো মাদ্রিদ। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ