খেলা

মাত্র ২০ জন নিয়ে গোয়ায় বিয়ে করলেন বুমরাহ

মাত্র ২০ জন নিয়ে গোয়ায় বিয়ে করলেন বুমরাহ
মাত্র ২০ জন নিয়ে গোয়ায় বিয়ে করলেন বুমরাহ

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ। ক্রীড়া উপস্থাপক সানজানা গানেশানের সঙ্গে বিয়ে করেছেন তিনি।

রোববার রাতে উপকূলীয় নগরী গোয়ায় দুই পক্ষের ঘনিষ্ঠজনদের নিয়ে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠান। যেখানে উপস্থিত হয়েছিলেন মাত্র ২০ জন।

কোনও সংবাদ মাধ্যমকেও উপস্থিত হতে দেয়া হয়নি। এমনকি অতিথিদের মোবাইল ফোনও ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ানসের এক সতীর্থ গণমাধ্যমকে বলেন, বুমরাহর বিয়ে নিয়ে কোনও তথ্যই জানিনা। শুধু এটা জানি বিয়ে করছেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে জাতীয় দল থেকে ছুটির আবেদন করেছিলেন ডান-হাতি এই পেসার। চতুর্থ টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে না খেলার সিদ্ধান্ত নেন তিনি।

২০১২ সালে ‘ফেমিনা স্টাইল ডিভা’ নামক একটি রিয়ালিটি শো দিয়ে আলোচনায় আসেন বুমরাহর স্ত্রী। জন্ম মহারাষ্ট্রের পুনেতে। আইপিএলসহ নানা ভারতীয় ক্রীড়াঙ্গনের অনেক অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে কাজ করেছেন ২৮ বছর বয়সী সানজানা।

অন্যদিকে ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বুমরাহর। আহমেদাবাদে জন্ম নেয়া এই পেসার ১৯ টেস্টে ৮৩ উইকেট তুলেছেন। ৬৭ ওয়ানডে খেলে উইকেট নিয়েছেন ১০৮টি। ৫০ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৫৯ উইকেট আদায় করেছেন ২৭ বছর বয়সী বুমরাহ। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ