খেলা

পুত্র সন্তানের বাবা হলেন সাকিব আল হাসান

পুত্র সন্তানের বাবা হলেন সাকিব আল হাসান
পুত্র সন্তানের বাবা হলেন সাকিব আল হাসান

পুত্র সন্তানের বাবা হয়েছেন সাকিব আল হাসান। তৃতীয়বারের মতো বাবা হলেন তিনি। মঙ্গলবার (১৬ মার্চ) এ সুখবর জানা যায়। তার আরও দুটি কণ্যা সন্তান রয়েছে।

এর আগে নতুন বছরের শুরুতেই চমকে দেন সাকিব। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি রহস্যময় ছবি পোস্ট করেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। যেখানে তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে গর্ভবতী অবস্থায় দেখা যায়। ছবিটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা হয়েছে।

২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিশ্বসেরা এ অলরাউন্ডার। ২০১৫ সালের ৮ নভেম্বর শিশিরের কোলজুড়ে আসে প্রথম সন্তান আলাইনা হাসান অব্রি। এরপর গত বছরের ২৪ এপ্রিল তাদের ঘর আলো করে আসে দ্বিতীয় সন্তান। তারকা দম্পতি তাদের দ্বিতীয় কন্যার নাম রেখেছেন ইরাম হাসান। সাকিবের বড় মেয়ে পাঁচ বছর বয়সী আলাইনার জন্মও যুক্তরাষ্ট্রে।

যুক্তরাষ্ট্রে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছিলেন তিনি। বর্তমানে তিনি ছুটিতে আছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ