খেলা

মেসির জোড়া গোলে বার্সার জয়

মেসির জোড়া গোলে বার্সার জয়
মেসির জোড়া গোলে বার্সার জয়

স্প্যানিশ লা লিগায় নিজেদের মাঠে বড় জয় পেয়েছে বার্সেলোনা। সোমবার রাতে ৪-১ গোলে তারা হুয়েস্কাকে উড়িয়ে দিয়েছে। জোড়া গোল করে এবার সমালোচকদের ভালোই জবাব দিয়েছেন লিওনেল মেসি। একই সঙ্গে আরও গোল করেছেন আঁতোয়ান গ্রিজমান ও অস্কার মিনগুয়েজও।

বার্সার ফরোয়ার্ড মেসির গোলে প্রথমার্ধে ১৩ মিনিটের মাথায় এগিয়ে যায় তারা। এরপর ৩৫ মিনিটে ব্যবধান আরও দ্বিগুণ করেন গ্রিজমান। তবে বিরতিতে যাওয়ার আগে। অতিরিক্ত ৪ মিনিটের মাথায় হুয়েস্কার রাফা মির এক গোল করে ব্যবধান কমান। বার্সা তখন এগিয়ে ২-১ গোলে।

বিরতি থেকে ফিরেই বেশি সময়ে ধরে অপেক্ষা করতে হয়নি বার্সাকে। ৫৩ মিনিটে ওয়েস্কা আরও এক গোল করেন। বারবার চেষ্টা করেও সমতায় আনতে পারেনি হুয়েস্কা। আর ৯০ মিনিটে মেসি তার জোড়া গোল দিয়ে ৪-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়েন।

লা লিগায় চলতি মৌসুমে মেসির ২০তম গোল। এ নিয়ে টানা ১৩তম বার ২০ কিংবা তার অধিক গোল করলেন মেসি। বার্সার জার্সি গায়ে ৭৬৭তম ম্যাচ খেলেন তিনি। মেসি ছুঁয়ে ফেললেন জাভিকে।

পয়েন্ট তালিকায় দুইয়ে ফিরেছে বার্সা। শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের সঙ্গে তাদের ব্যবধান এখন ৪ পয়েন্টের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ