খেলা

দাপটের সঙ্গে শেষ আটে বায়ার্ন

দাপটের সঙ্গে শেষ আটে বায়ার্ন
দাপটের সঙ্গে শেষ আটে বায়ার্ন

লাৎসিওকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ আটে উঠেছে বায়ার্ন মিউনিখ। আসরের বর্তমান চ্যাম্পিয়নরা ২-১ ব্যবধানে জয় পেয়েছে। প্রথম লেগে ৪-১ ব্যবধানে জয় পেয়েছিল বায়ার্ন। দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখল জার্মান জায়ান্টরা।

বুধবার রাতে মিউনিখের দলটির হয়ে একটি করে গোল করেছেন রবার্ট লেওয়ানডস্কি ও এরিক ম্যাক্সিম চৌপো-মোটিং। লাৎজিওর হয়ে গোল তুলেছেন মার্কো পারোলো।

নিজেদের মাঠে ম্যাচের ৩৩ মিনিটের মাথায় এগিয়ে যায় বাভারিয়ানরা। পেনাল্টি থেকে গোল করে আদায় করেন লেওয়ানডস্কি। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় পোলিশ ফরোয়ার্ডের ৩৯তম গোল এটি।

৭৩ মিনিটে ডেভিড আলাবার বাড়ানো বল থেকে গোল পান এরিক ম্যাক্সিম ৮৩ মিনিটে সান্ত্বনাসূচক গোল করেন মার্কো পারোলো। যদিও তা ফল পরিবর্তনে কোনও ভূমিকা রাখতে পারেনি। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ