খেলা

পগবার গোলে মিলানের বিদায়, শেষ আটে ম্যানইউ

পগবার গোলে মিলানের বিদায়, শেষ আটে ম্যানইউ
পগবার গোলে মিলানের বিদায়, শেষ আটে ম্যানইউ

চোট থেকে ফিরেই ম্যানচেস্টার ইউনাইটেডকে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের টিকিট এনে দিলেন পল পগবা। ফরাসি মিডফিল্ডারের একমাত্র গোলে শেষ ষোলোর ফিরতি লেগ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে রেড ডেভিলরা। এতে বিদায় নিতে হয়েছে এসি মিলানকে।

নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে প্রথম লেগে ১-১ ব্যবধানে ড্র করে ফিরতি লেগ খেলতে মিলান সফরে গিয়েছিল ম্যানইউ। ঘরের মাঠ সান সিরোতে ওলে গানার সুলশারের দলের বিপক্ষে হতাশা নিতে মাঠ ছাড়তে হয়েছে স্তেফানো পিওলির শিষ্যদের। দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করল রেড ডেভিলরা।

ম্যাচের ৪৮তম মিনিটে ইউনাইটেডকে এগিয়ে দেন পগবা। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে মার্কাস রাশফোর্ডের পরিবর্তে মাঠে নামেন তিনি।

পিছিয়ে পড়ার পর আর সমতায় ফিরতে পারেনি মিলান। ৬৫তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেও রোজোনেরিদের গোল এনে দিতে পারেননি জ্লাতান ইব্রাহিমোভিচ। পুরনো দলের বিপক্ষে প্রথম লেগে ছিলেন না সুইডিশ স্ট্রাইকার।

ইউরোপা লিগের আরেক ম্যাচে বিধ্বস্ত হয়ে বিদায় নিয়েছে ইংলিশ ক্লাব টটেনহাম। ক্রোয়েশিয়ান ক্লাব ডায়নামো জাগরেভের বিপক্ষে ফিরতি লেগে মিসলাভ ওরসিচের গোলে ৩-০ ব্যবধানে হেরেছে হোসে মরিনহোর শিষ্যরা। শেষ ষোলোয় ঘরের মাঠে ২-০ গোলের জয় পেয়েছিল টটেনহাম। কিন্তু জাগরেভ দ্বিতীয় লেগ জিতে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটের টিকিট কেটেছে।

আরেক ইংলিশ জায়ান্ট আর্সেনাল দ্বিতীয় লেগে হেরেও শেষ আটে নিশ্চিত করেছে। গানাররা ঘরের মাঠ এমিরেটসে ১-০ ব্যবধানে হেরেছে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের বিপক্ষে। তবে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে ওঠেছে মাইকেল আর্তেতার দল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ