খেলা

রোনালদো আবারও সিরি-এ বর্ষসেরা

রোনালদো আবারও সিরি-এ বর্ষসেরা
রোনালদো আবারও সিরি-এ বর্ষসেরা

টানা দ্বিতীয় মৌসুমে ইতালিয়ান সিরি-এ লিগের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০১৯ সালে জুভেন্তাসের হয়ে অভিষেক মৌসুমেই তিনি এই পুরস্কার জয় করেছিলেন। গত বছর করোনা মহামারীর কারনে এই পুরস্কার প্রদান করা হয়নি। গত মৌসুমে ৩৩ লিগ ম্যাচে রোনালদো ৩১ গোল করেছিলেন। একইসাথে জুভেন্তাসকে রেকর্ড টানা নবম সিরি-এ শিরোপা জয়ে মূল অবদান রেখেছিলেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।

৩৬ বছর বয়সী রোনালদো বলেছেন, 'প্রথম দিকে দর্শকশুন্য স্টেডিয়ামে খেলতে বেশ অসুবিধা হতো। কিন্তু আমাদের লক্ষ্য ছিল প্রতিটি ম্যাচে জয়ী হয়ে শিরোপা নিশ্চিত করা এবং আমরা সেটা করে দেখিয়েছি। আমি খুবই খুশি ও সৌভাগ্যবান। খেলা চালিয়ে যাবার পেছনে আত্মবিশ্বস, কঠোর পরিশ্রম, একাগ্রতা আমাকে সহযোগিতা করেছে। আমি সবসময়ই মানসিকভাবে চাঙ্গা থাকার চেষ্টা করি। একজন খেলোয়াড়ের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা না হলেও ৩৪, ৩, ৩৬ কিংবা ৪০ বছর বয়সে কেউ খেলতে পারেনা।'

জুভেন্তাস ফরোয়ার্ড ক্রিস্টিয়ানা গিরেলি বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জয় করেছেন। আটালান্টার গিয়ান পিয়েরো গাসপেরিনি বর্ষসেরা কোচ ও তার দল বর্ষসেরা দলের পুরস্কার জয় করে নিয়েছে। টানা দ্বিতীয় মৌসুমে লিগ টেবিলে তৃতীয় স্থানে থেকে বছর শেষ করেছে আটালান্টা। একইসাথে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ