খেলা

ওয়ানডে সিরিজের দল ঘোষণা ইংল্যান্ডের, নেই আর্চার

ওয়ানডে সিরিজের দল ঘোষণা ইংল্যান্ডের, নেই আর্চার
ওয়ানডে সিরিজের দল ঘোষণা ইংল্যান্ডের, নেই আর্চার

সম্ভাবনা ছিল, তবে শেষ পর্যন্ত জোফরা আর্চারকে বাইরে রেখেই ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করল ইংল্যান্ড। কনুইয়ের চোটের কারণে দলে জায়গা হয়নি অলরাউন্ডার আর্চারের। চোট সারাতে ইংল্যান্ডে ফিরছেন তিনি।

আগামীকাল মঙ্গলবার (২৩ মার্চ) থেকে পুনেতে শুরু হচ্ছে তিন ম্যাচের ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ। ভারতের বিরুদ্ধে টেস্ট ও টি-২০ সিরিজে হারের পর গতকাল রবিবার (২১ মার্চ) ওয়ানডে সিরিজের দল ঘোষণা করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। শুধু ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ নয়, ৯ এপ্রিল থেকে শুরু হতে চলা চতুর্দশ আইপিএলের শুরুর দিকে ইংল্যান্ড অলরাউন্ডার আর্চার খেলতে পারবেন না বলে ইসিবি'র তরফে জানানো হয়েছে।

ইসিবি'র তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়, ইসিবির মেডিকেল টিম প্লেয়ারদের অ্যাসেস করেছে। ট্রিটমেন্ট প্ল্যান ও প্লে-সিডিউলের কথা জানিয়েছে। এর ফলে জোফরা ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ এবং ইন্ডিয়ান প্রিমিয়র লিগের শুরুতে খেলতে পারবে না।

চোটের কারণে ভারতের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে খেলতে পারেননি আর্চার। কিন্তু টি-২০ সিরিজে দলে ফেরেন এই ইংল্যান্ড অলরাউন্ডার। চতুর্থ ম্যাচে বল হাতে দারুণ পারফর্ম করলেও শনিবার শেষ ম্যাচে ব্যাট ও বলে কিছুই করতে পারেননি আর্চার।

২৩ মার্চ থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তিনটি ম্যাচই হবে পুনের দর্শকশূন্য স্টেডিয়ামে। সিরিজের বাকি দু’টি ম্যাচ হবে ২৬ ও ২৮ তারিখ। চার টেস্টের সিরিজ ১-৩ ব্যবধানে হারের পর পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ২-৩ হারে মর্গ্যান বাহিনী। ওয়ানডে সিরিজ হারলে তিন ফর্ম্যাটেই বিরাট বাহিনীর কাছে পর্যুদস্ত হবে ইংল্যান্ড।

ইংল্যান্ডের ওয়ানডে সিরিজের দল

ইয়ন মর্গ্যান (ক্যাপ্টেন), মঈন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জেস বাটলার, স্যাম কারেন, টম কারেন, লিয়াম লিভিংস্টোন, ম্যাট পারকিনসন, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, রেসি টোপলে ও মার্ক উড।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ