খেলা

তামিমের ফিফটি, বাংলাদেশ ১০৭/২

তামিমের ফিফটি, বাংলাদেশ ১০৭/২
তামিমের ফিফটি, বাংলাদেশ ১০৭/২

ব্যাট হাতে আলো ছড়িয়ে যাচ্ছেন ক্যাপ্টেন তামিম ইকবাল। দুর্দান্ত ব্যাটিংয়ে হাফ-সেঞ্চুরি পূর্ণ করে ফেলেছেন দেশসেরা এ উদ্বোধনী ব্যাটসম্যান। তার ব্যাটিং দৃঢ়তায় বাংলাদেশের স্কোরবোর্ডে জমা পড়েছে ২৫ ওভারে ২ উইকেটে ৯৩ রান।

তার আগে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপে প্রথম আঘাতটা হানেন ম্যাট হেনরি। শূন্য রানে ডানহাতি এ কিউই পেসার ফিরিয়ে দেন টাইগার ওপেনার লিটন দাসকে। পরে সৌম্য সরকার সাজঘরে ফিরেছেন ৩২ রান নিয়ে।

শুরুর বিপদ সামলে ব্যাট চালিয়ে যাচ্ছে টাইগাররা। তামিম ইকবাল ৫৯ ও মুশফিকুর রহিম ৬ রান নিয়ে উইকেটে আছেন এখন।

তার আগে ডানেডিনের মতো ক্রাইস্টচার্চের দ্বিতীয় ওয়ানডেতেও শুরুতে ব্যাট হাতে মাঠে নামে টাইগাররা। কেননা টস ভাগ্য এবারও সহায় হয়নি ক্যাপ্টেন তামিম ইকবালের। ফের টস জিতে বোলিং বেছে নিয়েছে টম লাথামের নিউজিল্যান্ড।

আগেই শোনা গিয়েছিল বাংলাদেশের একাদশে পরিবর্তন আসতে যাচ্ছে। বাস্তবে সেটাই হয়েছে। দলে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। তরুণ পেসার হাসান মাহমুদের জায়গা স্কোয়াডে জায়গা করে নিয়েছেন পেসিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তবে স্বাগতিক কিউইদের দলে কোনো পরিবর্তন আসেনি। এ ম্যাচেও খেলছেন না রস টেলর। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ