খেলা

হলান্ডের জালে তুরস্কের গোল বন্যা, ইলমাজের হ্যাটট্রিক

হলান্ডের জালে তুরস্কের গোল বন্যা, ইলমাজের হ্যাটট্রিক
হলান্ডের জালে তুরস্কের গোল বন্যা, ইলমাজের হ্যাটট্রিক

বুরাক ইলমাজের হ্যাটট্রিকে হল্যান্ডকে এক হালি গোল দিয়ে তুরস্ক। ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচে ৪-২ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে তুর্কিরা।

বুধবার ইস্তাম্বুলের আতার্কুক স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুই দল। ফেনকই ডি ইয়ং-ম্যাথিস ডি লিটদের মতো তারকা সম্বলিত দলকে পাত্তা না দিয়ে প্রথমার্ধে দুটি গোল তুলে নেয় স্বাগতিকরা।

১৫ মিনিটে দলের ও নিজের প্রথম গোলটি করেন তুরস্কের অধিনায়ক ইলমাজ। ফ্রেঞ্চ দল লিলের এই ফরোয়ার্ড ৩৪ মিনিটের মাথা পেনাল্টির মাধ্যমে দ্বিতীয় গোল তুলে নেন।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই তৃতীয় গোল পায় তুরস্ক। এবার গোল আদায় করেন হাকান কালহানোগলু। এতে ৩-০তে এগিয়ে যায় দলটি।

৭৫ ও ৭৬ মিনিটে ডেভি ক্লাসেন ও লুক ডি ইয়ং দুটি গোল তুলে নিলে জমে উঠে খেলা। যদিও ৮১ মিনিটে হ্যাটট্রিক তুলে নেন ৩৫ বছর বয়সী ইলমাজ।

ম্যাচের একেবারে অন্তীম লগ্নে এসে ব্যবধান কমানোর সুযোগ পায় ডাচরা। লিওর স্ট্রাইকার মেমফিস ডিপে শট নিলেও তুর্কী গোলরক্ষক উগরকান চাকির তা রুখে দেন। শেষ পর্যন্ত বড় হার নিয়েই মাঠ ছাড়তে হলো হল্যান্ডকে। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ