খেলা

লঙ্কান শিবিরে স্বস্তি, ভাসের পদত্যাগপত্র প্রত্যাহার

লঙ্কান শিবিরে স্বস্তি, ভাসের পদত্যাগপত্র প্রত্যাহার
লঙ্কান শিবিরে স্বস্তি, ভাসের পদত্যাগপত্র প্রত্যাহার

শ্রীলঙ্কার ফাস্ট বোলিং কোচের ভূমিকায় থেকে যাচ্ছেন চামিন্দা ভাস। এর আগে ডেভিড সেকার দায়িত্ব ছেড়ে দিলে শ্রীলঙ্কার বোলিং কোচ নিযুক্ত হন তিনি। চাকরিটা পাওয়ার তিন দিনের মাথায় ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়ার আগ মুহূর্তে পদত্যাগের ঘোষণা দেন সাবেক ফাস্ট বোলার। এক মাসের মাথায় এবার পদত্যাগপত্র প্রত্যাহার করে নিলেন তিনি।

শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে শুক্রবার (২৬ মার্চ) জানায়, শান্তিপূর্ণভাবে পরিস্থিতির সমাধান করা হয়েছে। তারা বলেছেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট আপনাদের একটা তথ্য জানাতে চায় যে জনাব চামিন্দা ভাস ও শ্রীলঙ্কা ক্রিকেটের টিম ম্যানেজমেন্টের মধ্যকার বৈঠক শেষে তার পদত্যাগের বিষয়টি সদয়ভাবে সমাধান করা হয়েছে।’

তারা আরও যোগ করেছে, ‘ভাস জমা দেওয়া পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছেন এবং শ্রীলঙ্কা ক্রিকেটের ফাস্ট বোলিং কোচ হিসেবে কাজ চালিয়ে যেতে সম্মতি দিয়েছেন, যে পদটি তিনি তার পদত্যাগের আগে পেয়েছিলেন।’ / বিপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ