খেলা

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, শরিফুল-নাসুমের অভিষেক

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, শরিফুল-নাসুমের অভিষেক
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, শরিফুল-নাসুমের অভিষেক

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ। এই ম্যাচে অভিষেক হচ্ছে শরিফুল ইসলাম ও নাসুম আহমেদের।

হ্যামিল্টনের সেডন পার্কে টস জিতে ব্যাটিং নিয়েছেন নিউ জিল্যান্ড অধিনায়ক টিম সাউদি। বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ জানালেন, টস জিতলে তিনি বোলিংই নিতেন। উইকেটে ঘাসের ছোঁয়া তেমন একটা নেই। বরাবরই বড় রানের উইকেট বলে পরিচিত এটি। উইকেট তার কাছে খানিকটা শুষ্ক বলে মনে হচ্ছে।

এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। তবে শিক্ষা অর্জন করেছে বলে জানালেন মাহমুদউল্লাহ। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন অধিনায়ক ভিডিও বার্তায় বললেন, ভুল থেকে শিক্ষা নিয়ে অপ্রথাগত কিছু করতে হবে।

মাহমুদউল্লাহ বলেন, যে ভুলগুলি আমরা করেছি (ওয়ানডে সিরিজে), সেগুলি মাথায় রাখতে হবে। যেন আমরা সেখান থেকে শিখতে পারি। এবং ওই ফল যেন আমাদের এখানে প্রভাব ফেলতে না পারে, সেটা খেয়াল রাখতে হবে।’

জয়ের বিকল্প অন্য কোনো পথ এখানে নেই। নিউজিল্যান্ডে তাদেকে হারাতে হলে প্রথার বাইরে কিছু করতে হবে। ব্যতিক্রমী কিছু করতে হবে। এই চ্যালেঞ্জ নিতে আমরা মুখিয়ে আছি।’ এই সিনিয়র ক্রিকেটারের চোখে ওয়ানডে সিরিজের মূল হতাশার জায়গা ব্যাটিং। বোলারদের পারফরম্যান্সে তিনি খুশি।

তবে আশার বাণী হচ্ছে ওয়ানডে খেলা কিউই দলের অনেকেই নেই টি-টোয়েন্টি সিরিজে। বিশ্রাম পেয়ে টি-টোয়েন্টি সিরিজের নিউ জিল্যান্ড দলে নেই অধিনায়ক কেন উইলিয়ামসন, টিম সাইফার্ট, মিচেল স্যান্টনার, জিমি নিশাম, কাইল জেমিসন ও ট্রেন্ট বোল্ট। চোটের কারণে আগে থেকেই নেই কলিন ডি গ্র্যান্ডহোম। তার পরও তারা দারুণ শক্তিশালি ও অলরাউন্ড দল।

বাংলাদেশ পাচ্ছে না অভিজ্ঞ ওপেনার তামিম পেসার হাসান মাহমুদও। পিঠের চোটে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন তরুণ এই পেসার। এছাড়া দলে নেই মুশফিকুর রহিম।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ