খেলা

মুস্তাফিজও পেলেন আইপিএলে খেলার ছাড়পত্র

মুস্তাফিজও পেলেন আইপিএলে খেলার ছাড়পত্র
মুস্তাফিজও পেলেন আইপিএলে খেলার ছাড়পত্র

আইপিএলে খেলার অনাপত্তিপত্র আগেই পেয়ে যান সাকিব আল হাসান। ইতোমধ্যে ভারতেও চলে গেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। কিন্তু ঝুলে ছিল মুস্তাফিজুর রহমানের ছাড়পত্রের বিষয়টি। অবশেষে দেশের এ তারকা পেসারও পেলেন অনাপত্তিপত্র। আইপিএলে খেলতে এখন আর কোনো বাধা নেই তার সামনে।

মুস্তাফিজকে ছাড়পত্র দেওয়ার খবরটি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি জানান, ‘শ্রীলঙ্কা সফরে বোর্ডের পরিকল্পনায় নেই মুস্তাফিজ। যে কারণে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।’

মুস্তাফিজকে এবার দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। এক কোটি রুপি দিয়ে। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবের হয়ে আইপিএলে খেলেন তিনি।

টি-টোয়েন্টি সিরিজ শেষ করে নিউজিল্যান্ড থেকে দেশে ফিরবেন মুস্তাফিজ। তারপর ভারতে যাবেন আইপিএল খেলতে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ