খেলা

এমবাপের পেনাল্টি মিস, দেম্বেলের গোলে ফ্রান্সের জয়

এমবাপের পেনাল্টি মিস, দেম্বেলের গোলে ফ্রান্সের জয়
এমবাপের পেনাল্টি মিস, দেম্বেলের গোলে ফ্রান্সের জয়

বিশ্বকাপ বাছাইপর্বে কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়েছে ফ্রান্স। ইউরোপিয়ান অঞ্চলের ‘ডি’ গ্রুপের ম্যাচে কিলিয়ান এমবাপে পেনাল্টি মিস করলেও গোল তুলে নিয়েছেন উসমানে ডেম্বেলে।

রোববার নুর সুলতানে আস্তানা অ্যারিনায় ১৬ মিনিটের মাথায় গোল আদায় করে নেন বার্সেলোনার ফরোয়ার্ড ডেম্বেলে। যা জাতীয় দলের জার্সিতে নিজের প্রথম গোল।

অন্যদিকে ৪৪তম মিনিটে ডিফেন্ডার সেলহি মালইর ভুলে গোল হজম করতে হয় স্বাগতিকদের। আত্মঘাতী গোলের সুবিধায় ২-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা।

এদিন প্রথম একাদশে ছিলেন না এমবাপে। প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই তারকাকে মাঠে নামনো হয় দ্বিতীয়ার্ধে।

৭৫ মিনিটে ফ্রান্সের পক্ষে পেনাল্টির সিদ্ধান্ত আসে। শট নিলেও কাজাখস্তানের গোলরক্ষক অ্যালেকসান্দান মোকিন তা রুখে দেন। শেষ পর্যন্ত কোনও পক্ষই আর গোল দিতে পারেনি।

এর আগে ২০২২ বিশ্বকাপের বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেতে হয় ফ্রান্সকে। গেল সপ্তাহে ইউক্রেনের বিপক্ষে ১-১ গোলের ড্র করে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ