খেলা

লুক্সেমবার্গকে উড়িয়ে দিল রোনালদোর পর্তুগাল

লুক্সেমবার্গকে উড়িয়ে দিল রোনালদোর পর্তুগাল
লুক্সেমবার্গকে উড়িয়ে দিল রোনালদোর পর্তুগাল

ম্যাচের শুরুতে আচমকা গোল খেয়ে বসে পর্তুগাল। সেখান থেকে অবশ্য ভালোভাবে ঘুরে দাঁড়ায় ইউরো চ্যাম্পিয়নেরা। গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, দিয়োগো জোতা ও জোয়াও পালিনিয়া। তারকাদের জ্বলে ওঠার দিনে লুক্সেমবার্গকে উড়িয়ে দিয়েছে পর্তুগাল।

বিশ্বকাপ বাছাইয়ের ‘এ’ গ্রুপের ম্যাচে গতকাল মঙ্গলবার লুক্সেমবার্গকে ৩-১ গোলে হারিয়েছে পর্তুগাল। স্বাগতিক লুক্সেমবার্গের হয়ে একমাত্র গোলটি করেন গেরসন রদ্রিগেস।

লুক্সেমবার্গের ঘরের মাঠে ম্যাচের ৩০ মিনিটে আচমকা গোল খেয়ে বসে পর্তুগাল। সতীর্থের ক্রসে ডি-বক্সে দারুণ ডাইভিং হেডে গোলটি করেন ফরোয়ার্ড রদ্রিগেস।

বিরতিতে যাওয়ার আগমুহূর্তে পিছিয়ে পড়ার ধাক্কা কাটিয়ে ওঠে পর্তুগাল। বিরতিতে যাওয়ার আগে দলকে সমতায় ফেরান জোতা। প্রতিপক্ষের ডি বক্সে লাফিয়ে হেডে গোলটি করেন লিভারপুল তারকা।

এরপর বিরতির পর ফিরেই দলকে এগিয়ে নেন রোনালদো। ডান দিক থেকে সতীর্থ থেকে পাওয়া ক্রস একটু সামনে গিয়ে ভলিতে ঠিকানায় পাঠান জুভেন্টাস ফরোয়ার্ড। জাতীয় দলের হয়ে এটি তাঁর ১০৩তম গোল। ফুটবল ইতিহাসে দেশের হয়ে সবচেয়ে বেশি গোল করা ইরানের ফুটবলার আলি দাইয়েরকে (১০৯) ছোঁয়ার পথে আরেকটু এগিয়ে গেলেন রোনালদো।

এরপর শেষ দিকে আরেকটি গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন বদলি নামা পালিনিয়া। ফলে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে পর্তুগিজেরা। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ