খেলা

হোয়াইটওয়াশের পর র‍্যাংকিংয়েও ২ ধাপ পেছালো বাংলাদেশ

হোয়াইটওয়াশের পর র‍্যাংকিংয়েও ২ ধাপ পেছালো বাংলাদেশ
হোয়াইটওয়াশের পর র‍্যাংকিংয়েও ২ ধাপ পেছালো বাংলাদেশ

নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে পরাজয়ের পর আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়েও দুই ধাপ অবনমন ঘটেছে বাংলাদেশের। ৩ রেটিং পয়েন্ট হারিয়ে বাংলাদেশের অবস্থান এখন দশম।

আফগানিস্তান জিম্বাবুয়েকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার আগ পর্যন্ত বাংলাদেশ ছিল র‍্যাংকিংয়ের অষ্টম স্থানে। রশিদ-নবীরা সিরিজ জয়ে বাংলাদেশকে আটে ঠেলে সপ্তম স্থান লাভ করেন।

র‍্যাংকিংয়ের সপ্তম স্থানে থেকে কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। সিরিজ শেষে বাংলাদেশের রেটিং পয়েন্ট ২২৬, সিরিজ শুরুর আগে যা ছিল ২২৯। এতে বাংলাদেশকে টপকে গেছে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা।

এর মধ্যে আফগানিস্তানের রেটিং পয়েন্ট ২৩০ এবং ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ২২৮। ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশ মোটেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। ফলে শোচনীয়ভাবে হারতে হয়েছে তিনটি ম্যাচেই। এর নেতিবাচক প্রভাব পড়ল র‍্যাংকিংয়ে।

২৫১ রেটিং নিয়ে দক্ষিণ আফ্রিকা আছে ষষ্ঠ স্থানে। অস্ট্রেলিয়ার পর বাংলাদেশকে হারানো কিউইরা পঞ্চম স্থানে ২৫৫ পয়েন্ট নিয়ে। এছাড়া ২৭২ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড শীর্ষে, ২৭০ পয়েন্ট নিয়ে ভারত দ্বিতীয় স্থানে, ২৬৭ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া তৃতীয় স্থানে এবং ২৬০ পয়েন্ট নিয়ে পাকিস্তান চতুর্থ স্থানে অবস্থান করছে।/ ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ