খেলা

৩৪ বছর পর কোপা দেল রে জিতল সোসিয়েদাদ

৩৪ বছর পর কোপা দেল রে জিতল সোসিয়েদাদ
৩৪ বছর পর কোপা দেল রে জিতল সোসিয়েদাদ

দীর্ঘ ৩৪ বছর পর শিরোপার খরা কাটল রিয়াল সোসিয়েদাদের। এবারের আসরের ফাইনালে অ্যাথলেটিকো বিলবাওকে হারিয়ে কোপা দেল রের শিরোপা জিতল সোসিয়েদাদ।

গতকাল শনিবার সেভিয়ার লা কারতুহা বিলবাওকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদ। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন মিকেল ওইয়ারসাবাল।

সবশেষ ১৯৮৬-৮৭ মৌসুমে কোপা দেল রের চ্যাম্পিয়ন হয়েছিল ক্লাবটি। এরপর টানা এত বছর আর শিরোপা ছোঁয়া হয়নি তাদের। অবশেষে এতদিন অপেক্ষার পর স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির শিরোপা ঘরে তুলল তারা। এই প্রতিযোগিতায় এটি সোসিয়াদাদের তৃতীয় শিরোপা।

এদিন ম্যাচের শুরু থেকেই দাপট ছিল সোসিয়েদাদের। তবে ম্যাচের ৫৮ শতাংশ সময় বল দখলে রেখেও সুযোগ তৈরি করতে পারেনি। অবশেষে ম্যাচের ৬৩তম মিনিটে অপেক্ষার অবসান হয়।

অবশ্য গোলটিও আসে পেনাল্টি থেকে। প্রতিপক্ষের ডি-বক্সে পোর্তুকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন স্প্যানিশ ডিফেন্ডার মার্তিনেস। পেনাল্টি পায় সোসিয়েদাদ। সেই সুযোগেই গোল আদায় করে নেয় সোসিয়েদাদ। ফলে শিরোপা জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে চ্যাম্পিয়নরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ