খেলা

জয় তুলে দ্বিতীয় স্থানে রিয়াল

জয় তুলে দ্বিতীয় স্থানে রিয়াল
জয় তুলে দ্বিতীয় স্থানে রিয়াল

লা লিগায় এইবারের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এ জয়ের মধ্য দিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ওঠলো জিনেদিন জিদানের দল।

শনিবার আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে একটি করে গোল করেন মার্কো অ্যাসেনসিও ও করিম বেনজেমা।

ঘরের মাঠে প্রতিপক্ষের উপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে রিয়াল।

ম্যাচের ৪১ মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড আসেনসিওর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতি থেকে ফিরে উভয় দল আক্রমণে যায়।

অন্যদিকে ৭৩ মিনিটে ফ্রেঞ্চ তারকা স্ট্রাইকার করিম বেনজেমার গোলে জয় নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের।

স্প্যানিশ লিগে ২৯ ম্যাচে ৬৩ পয়েন্টে রিয়ালের অবস্থান তালিকার দ্বিতীয় স্থানে। এক ম্যাচ কম খেলে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। অন্যদিকে সমান ম্যাচে ৬২ পয়েন্ট তুলে তৃতীয় স্থানে বার্সেলোনা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ