নিউজিল্যান্ডে দীর্ঘ সফর শেষে রবিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় ঢাকায় পা রেখেছে টাইগাররা। চরম হতাশার নিউজিল্যান্ড সফর শেষে শূন্যহাতে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
কিউইদের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের পর তিন টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। তাছাড়া ওয়ানডে সিরিজ শেষে আগেই দেশে ফিরেছেন অধিনায়ক তামিম ইকবাল। ব্যক্তিগত কারণে তিনি টি-টোয়েন্টি সিরিজে খেলেননি।
তবে যাই হোক দেশে ফিরে কয়েকদিন বিশ্রামের থাকবেন লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ দলের শ্রীলঙ্কায় যাবার কথা রয়েছে ১২ এপ্রিল।
নিউজিল্যান্ড সফরের মতো এই সিরিজেও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে পাচ্ছে না বাংলাদেশ। কারণ সেই সময়টায় তারা দুজন আইপিএল খেলবেন । / ভোকা
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: