খেলা

কষ্টার্জিত জয় পেয়েছে বার্সেলোনা

কষ্টার্জিত জয় পেয়েছে বার্সেলোনা
কষ্টার্জিত জয় পেয়েছে বার্সেলোনা

স্প্যানিশ লিগে কষ্টার্জিত জয় পেয়েছে জায়ান্ট বার্সেলোনা। ৯০ মিনিটে ওসমান ডেম্বেলের করা গোলে বার্সা ১-০ গোলে হারিয়েছে রিয়াল ভায়াদোলিদকে।

বার্সেলোনার হয়ে ৭৬৭ ম্যাচ খেলা জাভি হার্নান্দেজের রেকর্ড সম্প্রতি ভেঙ্গেছেন লিওনেল মেসি। সেই কীর্তি জন্য ন্যু ক্যাম্পে এই ম্যাচের আগে মেসিকে সম্মাননা জানায় বার্সেলোনার ফুটবলাররা। মেসির এই আনন্দের রাতে ভায়াদোলিদের বিপক্ষে মাঠের পারফরম্যান্সটা মোটেও ভালো ছিলো না কাতালান ক্লাবটির। ভায়াদোলিদের রক্ষণে ফাটল ধরাতে পারছিলো না মেসির দল।

৭৯ মিনিটে অস্কার প্লানো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ভায়াদোলিদ। সুযোগ কাজে লাগিয়ে ৯০ মিনিটে গোল করে বার্সাকে টেবিলে দুই নম্বরে পৌঁছে দেন ডেম্বেলে। শীর্ষ দল অ্যাটলেটিকোর সাথে মেসিদের পয়েন্ট ব্যবধান এখন মাত্র ১।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ