খেলা

লিভারপুলকে উড়িয়ে রিয়ালকে সেমির দরজায় নিলেন ভিনিসিয়াস

লিভারপুলকে উড়িয়ে রিয়ালকে সেমির দরজায় নিলেন ভিনিসিয়াস
লিভারপুলকে উড়িয়ে রিয়ালকে সেমির দরজায় নিলেন ভিনিসিয়াস

দুদল বিশ্বের অন্যতম সেরা দুই লিগের বর্তমান চ্যাম্পিয়ন। মুখোমুখি হয়েছিল ইউরোপ সেরার মঞ্চে। ইংলিশ প্রিমিয়ার লিগের সেই জায়ান্ট লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এক পা দিয়ে রাখল লা লিগার মাদ্রিদরাজা রিয়াল।

আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে মঙ্গলবার রাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লিভারপুলকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে প্রতিযোগিতাটির সর্বোচ্চবারের (১৩) মুকুটধারী রিয়াল।

জিনেদিন জিদানের মুখে চওড়া হাসি আনা গোলের দুটি করেছেন ভিনিসিয়াস জুনিয়র, একটি গোল মার্কো আসেনসিওর। আর ইয়ূর্গেন ক্লপের জন্য মূল্যবান একটি অ্যাওয়ে গোল এনে দিয়েছেন মোহামেদ সালাহ। যা ফিরতি লেগে ১৪ এপ্রিল ঘরের মাঠ অ্যানফিল্ডে খানিকটা সুবিধা দেবে অলরেডদের।

লিভারপুলকে ২০১৭-১৮ মৌসুমের ফাইনালে এমন ৩-১ গোলে হারিয়েই টানা তৃতীয় শিরোপা জিতেছিল রোনালদো-জিদান জুটির রিয়াল। সেই স্মৃতি ফেরানোর ম্যাচে ২৭ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। টনি ক্রুসের বাড়ানো বলে গোলের খাতা খোলেন ভিনিসিয়াস।

নয় মিনিটি পর ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। ম্যাচের ৩৬ মিনিটে দ্বিতীয় গোলটি আনেন আসেনসিও। তাতে জোড়া গোলে এগিয়ে মধ্যবিরতিতে যায় বার্নাব্যুর রাজারা।

মধ্যবিরতির পর ফিরে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় লিভারপুল। ৫১ মিনিটে তুলে নেয় গোল। সালাহর জাল খুঁজে নেন।

ম্যাচের ৬৫ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করে অবশ্য অতিথিদের আশার পাল ফুটো করে দেন ভিনিসিয়াস। বলের যোগানদাতা ছিলেন লুকা মদ্রিচ। ওই গোলে ৩-১ স্কোরে মাঠ ছাড়ে রিয়াল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ