খেলা

শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা, সাকিবের জায়গায় শুভাগত

শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা, সাকিবের জায়গায় শুভাগত
শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা, সাকিবের জায়গায় শুভাগত

শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন শুভাগত হোম চৌধুরি। এই অফ স্পিনিং অলরাউন্ডারের সঙ্গে আরও আছেন কিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও তিন পেসার মুকিদুল ইসলাম, শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম। তবে সাকিব আল হাসানের তার জায়গায় খেলবেন অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী। এমন পরিবর্তন দিয়েই শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য মোট ২১ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২১ এপ্রিল কান্ডির পাল্লেকেলেতে শুরু হবে প্রথম টেস্ট। ২৯ এপ্রিল একই ভেন্যুতে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। দুই টেস্টের এই সিরিজে ২১ জনের দল ঘোষণা করা হয়েছে।

সোমবার শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হবে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের হয়ে যারা যাচ্ছেন তারা হলেন- মুমিনুল হক, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন, মেহেদী হাসান, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, শুভগত হোম, শহীদুল ইসলাম, নুরুল হাসান।

চোটের কারণে দলে নেই পেসার হাসান মাহমুদ। আর প্রায় পাঁচ বছর পর জাতীয় দলে ডাক পেলেন ৩৪ বছর বয়সী শুভাগত। প্রথমবারের মতো টেস্ট দলে আছেন শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম ও শহীদুল ইসলাম। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ