খেলা

হার্শাল-ভিলিয়ার্স নৈপুণ্যে মুম্বাইকে হারালো ব্যাঙ্গালোর

হার্শাল-ভিলিয়ার্স নৈপুণ্যে মুম্বাইকে হারালো ব্যাঙ্গালোর
হার্শাল-ভিলিয়ার্স নৈপুণ্যে মুম্বাইকে হারালো ব্যাঙ্গালোর

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হয় মুম্বাই ইন্ডিয়ানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। উদ্বোধনী ম্যাচে ৮ উইকেট হারালেও এবি ডি ভিলিয়ার্সের ব্যাটে দুর্দান্ত এক জয়ে আসর শুরু করল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স।

সন্ধ্যায় চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে টসে হেরে ব্যাটা করার আমন্ত্রণ পায় মুম্বাই ইন্ডিয়ানস। ব্যাট করতে নেমে অধিনায়ক রোহিত শর্মার ১৯ রানে রান আউট হয়ে ফেরার পর একা হাতে দলের স্কোর সচল রাখেন ক্রিস লিন।

তাকে দারুণ সঙ্গ দেন সূর্যকুমার যাদব। জেমিনিসনের বলে ক্যাচ দিয়ে ২৩ বলে ৩১ রান করে যাদব ফিরলেও ক্রিস লিন থাকেন অনবদ্য। তার ব্যাটে আসে ৩৫ বলে ৪৯ রান। রোহিতের রান আউটের ব্যথাটা ভোলানোর চেষ্টা বৈকি।

মাঝে ঈশান কিষানের ১৯ বলে ২৮ আর বাকি ব্যাটসম্যানদের এলোমেলো করে দেয় ব্যাঙ্গালোরের অখ্যাত পেসার হার্শাল প্যাটেল। ২৭ রান দিয়ে একাই তুলে নেন ৫ উইকেট। তাতে ৯ উইকেটে ১৫৯ রান তুলতে পারে মুম্বাই ইন্ডিয়ানস।

মুম্বাইয়ের দেয়া লক্ষ্য টপকাতে নেমে ওয়াশিংটন সুন্দরের ১০ রানে বিদায়ে অসুন্দর হয় শুরুটা। তবে সেটা সামাল দিয়েছেন বিরাট কোহলি।

দুই নম্বরে ব্যাট করতে নামা রজত পাতিদারের ৮ রানে ফেরার পর গ্ল্যান ম্যাক্সওয়েলকে নিয়ে ৫২ রানের জুটি গড়ে ২৯ বলে ৩৯ রান করে সাজঘরে ফেরেন বিরাট।

এরপর ম্যাক্সওয়েলও বিদায় নেন দলীয় ১০৩ রানের মাথায় ২৭ বলে ৪৮ রান করে।

দলের বিপদে দুর্দান্ত ইনিংস খেলেন শেষ ভরসা এবি ডি ভিলিয়ার্স। ইনিংসের দুই বল বাকি থাকতে সাজঘরে ফিরলেও দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। এবির ২৭ বলে ৪৮ রানের ইনিংসে ছিল ৪টি চার ও ২টি ছয়।

শেষ দুই বলে যখন সেই হার্শা প্যাটেলের ব্যাটে ভর করে অনায়স জয় তুলে নেয় রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

মুম্বাইয়ের হয়ে ২টি করে উইকেট নেন জশপ্রিত ভুমরা, মার্কো জ্যানসেন আর ১টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও ক্রুনাল পান্ডিয়া। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ