খেলা

টটেনহ্যামকে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড

টটেনহ্যামকে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড
টটেনহ্যামকে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম লেগে নিজের মাঠে টটেনহ্যামের কাছে হেরেছিলো ম্যানচেস্টার ইউনাইটেড। এবার তারা প্রতিশোধ নিলো টটেনের মাঠে জিতেই। ঘুরে দাঁড়ানো এই জয়ে শীর্ষ চারের লড়াইয়েও নিজেদের এগিয়ে নিল অনেকটা।

রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যামকে ৩-১ গোলে হারিয়েছে ইউনাইটেড। গত অক্টোবরে আসরে প্রথম দেখায় ইউনাইটেডের মাঠে ৬-১ গোলে জিতেছিল টটেনহ্যাম।

এদিন প্রথমার্ধে সন হিউং-মিনের গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ইউনাইটেডকে একে একে গোল এনে দেন ফ্রেদ, এডিনসন কাভানি ও ম্যাসন গ্রিনউড। লিগে প্রতিপক্ষের মাঠে এ নিয়ে টানা ২৩ ম্যাচ অপরাজিত রইল ওল্ড ট্রাফোর্ডের দলটি।

৩১ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ইউনাইটেড। ৩২ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে ম্যানসিটি আছে শীর্ষে। ৩১ ম্যাচে ৪৯ পয়েন্টে নিয়ে হোসে মরিনহোর টটেনহ্যাম আছে সপ্তম স্থানে। / দ্য সান/ গোল ডটকম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ