খেলা

হেরেও সেমিতে পিএসজি, বিদায় বায়ার্নের

হেরেও সেমিতে পিএসজি, বিদায় বায়ার্নের
হেরেও সেমিতে পিএসজি, বিদায় বায়ার্নের

উয়েফা চ্যাম্পিয়ন লিগের খেলায় অ্যাওয়ে গোলের হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার প্যারিসের পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় লেগে ১-০ গোলে জয় পেয়েছিল বায়ার্ন। কিন্তু সেটি যথেষ্ট ছিল না।

টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়ে হতাশ বায়ার্নের তারকা খেলোয়াড় টমাস মুলার। এ জন্য রেফারির দিকেও অভিযোগের আঙুল তুলেছেন তিনি। মুলারের দাবি, পিএসজিকে বেশি সুবিধা দিয়েছে রেফারি।

গত সপ্তাহে মিউনিখে ৩-২ গোলের জয় পেয়েছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তাই দ্বিতীয় লেগে ১-০ গোলে জয়ের পরও অ্যাওয়ে গোলের হিসেবে বাদ বাভারিয়ানরা। আর হেরেও সেমিফাইনালের টিকিট পেল মরিসিও পচেত্তিনোর পিএসজি।

ম্যাচের ৪০ মিনিটে একমাত্র গোলটি করে বায়ার্ন মিউনিখ। আলাবা-মুলারের বাড়ানো বলে হেড করে স্কোর করেন চুপো মোটিং। তাতে অবশ্য শেষ রক্ষা হয়নি। / বাপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ