খেলা

কোয়ারেন্টিন শেষে আজ অনুশীলন শুরু টাইগারদের

কোয়ারেন্টিন শেষে আজ অনুশীলন শুরু মুমিনুলদের
কোয়ারেন্টিন শেষে আজ অনুশীলন শুরু মুমিনুলদের

টাইগার ক্রিকেটারদের কোয়ারেন্টিন শেষ হয়েছে বুধবার, ১৪ এপ্রিল রাতে। তিন দিন রুমবন্দী থাকার পর আজ মুক্ত হচ্ছেন মুমিনুল হকরা।

আজ বৃহস্পতিবার, ১৫ এপ্রিল থেকে অনুশীলন করতে পারবেন লাল-সবুজের প্রতিনিধিরা।

সোমবার, ১২ এপ্রিল বিকেলে শ্রীলঙ্কায় পৌঁছেই করোনা টেস্ট করেছেন সবাই। পরীক্ষায় সবার রিপোর্ট নেগেটিভও এসেছে। বুধবার দ্বিতীয় করোনা টেস্টের নমুনা দিয়েছেন তামিম-মুশফিকরা।

ভারত মহাসাগরের কোল ঘেঁষা নিগোম্বোর জেট উইং ব্লু হোটেলের রুমবন্দী থাকার অলস সময়টা ক্রিকেটাররা জিম করে কাটিয়েছেন।

২১ জনের প্রাথমিক দল নিয়েই শ্রীলঙ্কা সফরে গেছে টাইগাররা। ক্রিকেটার, কোচিং স্টাফ ও অফিসিয়াল মিলে প্রায় ৪১ জনের বিশাল বহর নিয়ে গেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে অনুশীলন ম্যাচ খেলেই চূড়ান্ত দল দেবে বোর্ড।

১৫-১৬ এপ্রিল কোয়ারেন্টিনে থেকে অনুশীলন করবে তামিম-মুশফিকরা। শ্রীলঙ্কায় ১৭-১৮ এপ্রিল নিজেদের মধ্যে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে টাইগাররা। এরপরই বিশাল বহর থেকে চূড়ান্ত দল ঘোষণা করা হবে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে সফরে লঙ্কানদের বিপক্ষে দুটি টেস্ট খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

২১ এপ্রিল শুরু প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু ২৯ এপ্রিল। সিরিজ হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে। সফর শেষে ৪ মে দেশে ফেরার কথা ক্রিকেটারদের। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ