খেলা

২০০তম ম্যাচটি স্মরণীয় হয়ে থাকল ধোনির

২০০তম ম্যাচটি স্মরণীয় হয়ে থাকল ধোনির
২০০তম ম্যাচটি স্মরণীয় হয়ে থাকল ধোনির

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মহেন্দ্র সিং ধোনির মাইলফলকের ম্যাচে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়েছে দলটি।

শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজের ২০০ তম আইপিএল ম্যাচে টস জিতে ফিল্ডিং নেন ধোনি। দীপক চাহারের বিধ্বংসী বোলিংয়ে দাড়াতেই পারেনি পাঞ্জাবের টপ অর্ডার।

ছয়ে ব্যাট করতে নেমে দলের পক্ষে ৪৭ রান করেন পাঞ্জাবের শাহরুখ খান। ৩৬ বলে তার ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছয়। বাকিরা কেউ বলার মতো রান পাননি। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১০৬ রান করতে সক্ষম হয় কেএল রাহুলের দল।

চার ওভারে ১টি মেডেনসহ ১৩ রানে চার উইকেট নেন চাহার। স্যাম কারান, মঈন আলি ও ডোয়েইন ব্র্যাভো একটি করে উইকেট পান।

১০৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৫.৪ ওভারেই জয়ের তুলে নেয় সুপার কিংস। ওপেন করতে নেমে ৩৩ বলে ৩৬ করে অপরাজিত থাকেন ফাফ ডু প্লেসি। চার বলে পাঁচ রান করে অপরাজিত থাকেন স্যাম কারান।

ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়ে ১৬ বলে ৫ রান করেন। ৩১ বলে ৪৬ রানের ইনিংস খেলে বিদায় নেন মঈন আলি। ৯ বল খেলে ৮ রান করেন সুরেশ রায়না। এক বল খেলে রানের খানা না খুলে ফেরত যান আম্বতি রায়ডু।

মোহাম্মদ শামি দুটি উইকেট নেন। একটি করে উইকেট আদায় করেন আর্শদ্বীপ সিং ও মুরগান অশ্বিন। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ