খেলা

হায়দরাবাদকে উড়িয়ে মুম্বাইয়ের জয়ের হাসি

হায়দরাবাদকে উড়িয়ে মুম্বাইয়ের জয়ের হাসি
হায়দরাবাদকে উড়িয়ে মুম্বাইয়ের জয়ের হাসি

লক্ষ্যটা ছিল নাগালের মধ্যেই—১৫১ রানের। তাড়া করতে নেমে ঝোড়ো শুরু এনে দিয়েছিলেন জনি বেয়ারস্টো। তাঁকে দারুণ সঙ্গ দেন ডেভিড ওয়ার্নার। কিন্তু তাতেও জয়ের মুখ দেখেনি সানরাইজার্স হায়দরাবাদ। অল্প পুঁজি নিয়েও দারুণ বোলিংয়ে হায়দরাবাদকে ১৩ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

এই নিয়ে চলতি আইপিএলে তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে হায়দরাবাদ। অন্যদিকে সমান তিন ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মুম্বাই ইন্ডিয়ান্স।

গতকাল শনিবার রাতে চেন্নাইতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৫০ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স। টস জিতে ব্যাট করতে নেমে মুম্বাইর শুরুটা হয় ভালো। অধিনায়ক রোহিত শর্মা ও কুইন্টন ডি ককে শুরুর জুটিতে আসে ৫৫ রান। ২৫ বলে ৩২ রান করে আউট হন রোহিত।

৩০ বলে ৪০ করা করার পর ডি কককে ফেরান মুজিব উর রহমান। কাইরন পোলার্ড করেন ২২ বলে ৩৫ রান। এরপর বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। কেউই ইনিংস বড় করতে পারেননি। সবার ছোট ছোট সংগ্রহে নির্ধারিত ওভারে ১৫০ রানের পুঁজি পায় মুম্বাই ইন্ডিয়ান্স।

জবাব দিতে নেমে উড়ন্ত শুরু করে হায়দরাবাদ। কিন্তু শুরুর ছন্দ শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি। টপ অর্ডার ফিরলে মিডল অর্ডার দায়িত্ব নিতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৩৭ রানে থেমে যায় হায়দরাবাদের ইনিংস। দলের হয়ে সর্বাধিক ২২ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪৩ রান করেন বেয়ারেস্টো। অন্যদিকে ওয়ার্নার করেন ৩৪ বলে ৩৬ রান। বিজয় শঙ্করের ব্যাট থেকে আসে ২৮ রান।

মুম্বাইয়ের হয়ে বল হাতে সমান তিনটি উইকেট করে নিয়েছেন রাহুল চাহার ও ট্রেন্ট বোল্ট। একটি করে নিয়েছেন বুমরাহ ও ক্রুনাল পান্ডিয়া।

সংক্ষিপ্ত স্কোর

মুম্বাই ইন্ডিয়ান্স: ২০ ওভারে ১৫০/৫ (ডি কক ৪০, রোহিত ৩২, সূর্যকুমার ১০, ইশান ১২, পোলার্ড ৩৫*, হার্দিক ৭, ক্রুনাল ৩*; ভুবনেশ্বর ০/৪৫, খলল ১/২৪, মুজিব ২/২৯, অভিষেক ০/৫, বিজয় ২/২৯, রশিদ ০/২২)

সানরাইজার্স হায়দরাবাদ: ১৯.৪ ওভারে ১৩৭ (ওয়ার্নার ৩৬, বেয়ারস্টো ৪৩, মনিশ ২, বিরাট ১১, বিজয় ২৮, অভিষেক ২, সামাদ ৭, রশিদ ০, ভুবনেশ্বর ১, মুজিব ১*, খলিল ১; ট্রেন্ট ৩/২৮ , বুমরাহ ০/৫ , মিল্‌নে ০/৩৩ , ক্রুনাল ১/৩০, চাহার ৩/১৯, পোলার্ড ০/১০)

ফল: মুম্বাই ইন্ডিয়ান্স ১৩ রানে জয়ী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ